ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সিলেটবাসী ও সাংবাদিকদের ফেরদৌস জলিলের কুরুচিপূর্ণ মন্তব্য, সমালোচনার ঝড় সাংবাদিকদের নিয়ে মাহী ফেরদৌস জলিলের কুরুচিপূর্ণ মন্তব্য, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কড়া প্রতিবাদ সৌদিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা, ঝুঁকিতে মক্কাসহ বহু এলাকা কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা? বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক পণ্ড, গ্রেপ্তার ৯ স্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকা ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনি ট্রাম্পের বিরোধিতা উপেক্ষা করে পঞ্চমবার কংগ্রেস সদস্য ইলহান ওমর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আল-সাঈদ

বার্মিংহামে তীব্র তাপপ্রবাহে পথচারীদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করলেন সাবেক কাউন্সিলর প্রার্থী ওবায়দুল কবীর

নিজস্ব সংবাদ :

বার্মিংহামে তীব্র তাপপ্রবাহে পথচারীদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করলেন সাবেক কাউন্সিলর প্রার্থী ওবায়দুল কবীর

মোরশেদ আহমদ, বার্মিংহাম যুক্তরাজ্য প্রতিনিধি: বার্মিংহাম যুক্তরাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন চরম দুর্ভোগের মুখোমুখি, তখন মানবিক উদ্যোগ নিয়ে পথচারীদের পাশে দাঁড়িয়েছেন বার্মিংহামের স্মলহিথ এলাকার সদ্য সাবেক কাউন্সিলর প্রার্থী ওবায়দুল কবীর। ব্যক্তিগত উদ্যোগে তিনি এলাকার বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে ঠান্ডা পানীয় পানি বিতরণ করেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যজুড়ে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাইরে কর্মরত শ্রমজীবী মানুষ, বয়স্ক ব্যক্তি এবং পথচারীরা প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওবায়দুল কবীর এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন।

এ বিষয়ে ওবায়দুল কবীর বলেন, “প্রচণ্ড গরমে মানুষের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

তিনি আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে। উপস্থিত অনেকেই উদ্যোগটিকে সময়োপযোগী, প্রশংসনীয় এবং সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

স্থানীয় কমিউনিটির বিশিষ্টজনেরা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ শুধু মানুষের পাশে দাঁড়ানোর উদাহরণই নয়, বরং কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সামাজিক দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করে।

এ সময় উপস্থিত ছিলেন ক্বারী আব্দুল মুকিত আজাদ, দেলওয়ার হোসেন, মোর্শেদ আহমেদ, মনোয়ার হোসেন, আব্দুল মোহিত, ফখরুল ইসলাম রিপন, সৈয়দ জামাল, মোহাম্মদ চৌধুরীসহ স্থানীয় কমিউনিটির আরও অনেকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
৯০ বার পড়া হয়েছে