ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ভুটানের বিপক্ষে জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, অস্থিরতা সামাল দিতে মরিয়া ম্যাক্রোঁ সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনওকে রদবদল হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের ভরাডুবির পেছনে ৪ কারণ আদালত প্রাঙ্গণে পরীমনিকে ঘিরে হট্টগোল ও ধাক্কাধাক্কি নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন হাসিনার রেখে যাওয়া সন্ত্রাসীরা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রুহুল কবীর রিজভী ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ

সৌদিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা, ঝুঁকিতে মক্কাসহ বহু এলাকা

নিজস্ব সংবাদ :

সৌদিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা, ঝুঁকিতে মক্কাসহ বহু এলাকা

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রসহ বৃষ্টি, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। আগামী শনিবার পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি টর্নেডো ও জলস্তম্ভ সৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে থাকবে দমকা ও ঝোড়ো হাওয়া, ধূলিঝড় এবং আকস্মিক বন্যার ঝুঁকি।

আবহাওয়া সতর্কতায় বলা হয়েছে, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মদিনা, তাবুক, আল জউফ, নর্দার্ন বর্ডারস, হাইল, নাজরান এবং রিয়াদের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পবিত্র নগরী মক্কা ও তায়েফ ছাড়াও আল জুমুম, বাহরা, মাইসান, আধাম এবং আল আরদিয়াত গভর্নরেটগুলোতে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ছাড়া জেদ্দা, রাবিঘ ও খুলাইস এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। আল লিথ ও আল কুনফুদাহ অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এনসিএম জানিয়েছে, বজ্রঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি হতে পারে। এতে ধুলাবালি ছড়িয়ে সড়কে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যেতে পারে। পাশাপাশি আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং উপকূলীয় এলাকায় বড় ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে অতি ভারী বৃষ্টিপাতের এলাকাগুলোতে টর্নেডো কিংবা জলস্তম্ভ তৈরির ঝুঁকির কথাও জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।

প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছে, সৌদি আরবের কিছু অঞ্চলে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন করে সতর্কতা ও পূর্বাভাস প্রকাশ করা হবে।

এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এনসিএম। একই সঙ্গে সংস্থাটির ওয়েবসাইট, ‘আনওয়া’ আবহাওয়া অ্যাপ এবং যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে নিয়মিত আবহাওয়ার আপডেট ও সতর্কবার্তা অনুসরণ করতে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
১২ বার পড়া হয়েছে