ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব বাইন্যান্স থেকে বিশাল অঙ্কের ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়া জড়িত: এফবিআই মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন তাহসিফ সৌরির সঙ্গে থাকা সেই তরুণী চার দিনের রিমান্ডে দীর্ঘ ১০ বছর পর আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ কমবে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা রাজধানীর শৃঙ্খলা ফেরাতে ৭ রুটে নামছে ৮৬১ বাস

হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

নিজস্ব সংবাদ :

হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।

রোববার (১ নভেম্বর) এক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ৪ অক্টোবর রিমান্ড শেষে আখতারুজ্জামানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। সেদিন তার জামিন আবেদন করা হলে শুনানি শেষে তা খারিজ করেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী।

গত ২ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
৫ বার পড়া হয়েছে