ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মাত্র ১৫ মিনিটে বিয়ে করেছিরেন ক্যানসার আক্রান্ত হিনা খান জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার: অক্টোবরেই আক্রান্ত ৪৬৭ চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক মানিক পশারির দাফনে বাধা, জড়িতদের ব্যবস্থা নেওয়ার দাবি জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ফের ২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম বৃটেনের নিউপোর্টে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মৌলভীবাজারে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

বাইন্যান্স থেকে বিশাল অঙ্কের ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়া জড়িত: এফবিআই

নিজস্ব সংবাদ :

বাইন্যান্স থেকে বিশাল অঙ্কের ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়া জড়িত: এফবিআই

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ভার্চুয়াল সম্পদ চুরির পেছনে উত্তর কোরিয়া জড়িত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। রাষ্ট্র-সমর্থিত হ্যাকাররা এই ডিজিটাল ডাকাতি পরিচালনা করেছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

এফবিআই জানিয়েছে, ‘ট্রেডারট্রেটর’ নামে পরিচিত উত্তর কোরিয়ার একটি সাইবার ইউনিট এই হামলার জন্য দায়ী। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা চুরি করা সম্পদকে ইথেরিয়ামে রূপান্তর করেছে। প্রযুক্তি ব্যবহার করে এগুলোর আরো পাচার হওয়ার আশঙ্কা প্রকাশ করছে এফবিআই। তবে পিয়ংইয়ং বরাবরই সাইবার চুরির অভিযোগ অস্বীকার করে আসছে।

সাইবার হামলার পর বাইন্যান্স জানিয়েছে, চুরি হওয়া টোকেনের ৯৫ শতাংশ উদ্ধারের পর তারা প্ল্যাটফর্ম থেকে পর্যায়ক্রমে অর্থ উত্তোলন সুবিধা চালু করতে যাচ্ছে। রবিবার (১ নভেম্বর) বিটকয়েন, ইথার, বিএনবি, সোলানা, এক্সআরপি ও ডোজকয়েনসহ প্রধান প্রধান টোকেনগুলোর লেনদেন স্বাভাবিক করা হবে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বার্তায় বাইন্যান্স নিশ্চিত করেছে, হারিয়ে যাওয়া বাকি ৫ শতাংশ টোকেন সহজে লিকুইড বা নগদায়নযোগ্য না হওয়ায় সেগুলো সংগ্রহ করতে কিছুটা বাড়তি সময় লাগছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
১৫ বার পড়া হয়েছে