ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বৃটেনের নিউপোর্টে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মৌলভীবাজারে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা ডিআর কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব: মৃত্যু ছাড়াল ৫ হাজার বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব বাইন্যান্স থেকে বিশাল অঙ্কের ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়া জড়িত: এফবিআই মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন তাহসিফ সৌরির সঙ্গে থাকা সেই তরুণী চার দিনের রিমান্ডে দীর্ঘ ১০ বছর পর আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

মৌলভীবাজারে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

নিজস্ব সংবাদ :

মৌলভীবাজারে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

মৌলভীবাজার সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে মিনাজ মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় নিজ বসতঘরে এই ঘটনা ঘটে। মিনাজ মিয়া জগন্নাথপুর এলাকার মৃত ফয়জুল্লাহর ছেলে।

পরিবারের দাবি, মিনাজ মিয়া দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগে গত ২১ অক্টোবর দুপুরেও তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ওই সময় তাঁকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

তবে আজ পরিবারের সদস্যদের অগোচরে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন বলে জানা গেছে। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাঁকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, একজন মারা গেছে এটা সত্য। লাশ এখন হাসপাতালে আছে, আমাদের পুলিশ কর্মকর্তারা লাশ উদ্ধারের জন্য গিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
৪ বার পড়া হয়েছে