ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মাত্র ১৫ মিনিটে বিয়ে করেছিরেন ক্যানসার আক্রান্ত হিনা খান জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার: অক্টোবরেই আক্রান্ত ৪৬৭ চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক মানিক পশারির দাফনে বাধা, জড়িতদের ব্যবস্থা নেওয়ার দাবি জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ফের ২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম বৃটেনের নিউপোর্টে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মৌলভীবাজারে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

নিজস্ব সংবাদ :

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপু‌রে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রীর সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হোসেনের অশোভন আচরণের অভিযোগ সামনে আসার পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ঘটনাটি ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। স্থানীয় অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত, শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, অভিযুক্ত এনামুল হোসেন অশালীন আচরণ ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ স্বীকারও ক‌রে‌ছে বলে জানা গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলা উদ্দিন জানান, বিদ্যালয়ের শিক্ষক দ্বারা এমন আচরণ কাম‌্য নয়। এ বিষ‌য়ে ৫ সদস‌্য বি‌শিষ্ট তদন্ত ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। তদন্ত ক‌মি‌টি‌কে ৫ কর্ম দিব‌সের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হ‌য়ে‌ছে। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
৪ বার পড়া হয়েছে