সিলেটবাসী ও সাংবাদিকদের মাহী ফেরদৌস জলিলের কুরুচিপূর্ণ মন্তব্য, সমালোচনার ঝড়
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) ১৯তম অ্যাওয়ার্ডস ও গালা ডিনারে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহী ফেরদৌস জলিল সাংবাদিকদের উদ্দেশ্যে অত্যন্ত অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল সমালোচনা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি সাংবাদিকদের পাশাপাশি তাঁদের পরিবারকে নিয়েও আপত্তিকর বক্তব্য দিয়েছেন, যাকে পুরো সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ও সম্মানহানির চরম বহিঃপ্রকাশ হিসেবে দেখছে প্রেস ক্লাব।
তিনি বলেন, এখানে ৯৯ শতাংশ সাংবাদিকদের দাওয়াত না দিলে তারা নিউজ কভার করেন না এবং তারা শুধু নিজেরা না ফ্যামিলিও বউ সন্তান নিয়ে ফ্রিতে খাবার খাওয়া নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।
মাহী জলিলের বক্তব্যের কারণে যুক্তরাজ্যে বসবাসরত সাংবাদিকগণ হেয় প্রতিপন্ন হয়েছেন, এবং তাদের সম্মানহানী হয়েছে। কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের যে অবদান সেটিকে অবমূল্যায়ন করা হয়েছে, যা একেবারে অগ্রহণযোগ্য।
তার বক্তব্যকি ঘিরে চলছে তুমুল সমালোচনা। অনেকে বলছেন, মাহি ফেরদৌস জলিলের বক্তব্য শুনে সত্যিই খুব কষ্ট পেয়েছি। একজন মানুষকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ কিংবা অশালীন ও আপত্তিকর মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অনেকে বলছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা কেন এখনো এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করছেন না? সাংবাদিকদের সম্মান এবং সিলেটের মানুষের মর্যাদার প্রশ্নে সবাইকে সোচ্চার হতে হবে।
ফেরদৌস জলিলের মন্তব্যকে নিয়ে সিলেট প্রবাসীরা বলছেন, সিলেটের মানুষকে অপমান করলে আমরা চুপ থাকব না। সাংবাদিক সমাজের সম্মান রক্ষায় সবাইকে প্রতিবাদী হতে হবে।
সিলেটের সম্মান আমাদের সবার সম্মান।





















