ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সিলেটবাসী ও সাংবাদিকদের ফেরদৌস জলিলের কুরুচিপূর্ণ মন্তব্য, সমালোচনার ঝড় সাংবাদিকদের নিয়ে মাহী ফেরদৌস জলিলের কুরুচিপূর্ণ মন্তব্য, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কড়া প্রতিবাদ সৌদিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা, ঝুঁকিতে মক্কাসহ বহু এলাকা কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা? বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক পণ্ড, গ্রেপ্তার ৯ স্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকা ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনি ট্রাম্পের বিরোধিতা উপেক্ষা করে পঞ্চমবার কংগ্রেস সদস্য ইলহান ওমর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আল-সাঈদ

মে মাসে সিলেট বিভাগে সড়কে দুর্ঘটনায় প্রাণ গেছে ৫১ জনের

নিজস্ব সংবাদ :

মে মাসে সিলেট বিভাগে সড়কে দুর্ঘটনায় প্রাণ গেছে ৫১ জনের

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই সড়ক-মহাসড়কে ঘটছে প্রাণহানি। গত মে মাসে সিলেট বিভাগে সড়কে ৪২ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১ জন। আহত হয়েছেন অন্তত ৬৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

এদিকে সড়কে দুর্ঘটনার জন্য পাঁচ কারণকে বেশি দায়ী করেছেন সংশ্লিষ্টরা। গতকাল এ তথ্য জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।

নিসচার তথ্য অনুযায়ী, গত মে মাসে সিলেট বিভাগের সড়কে নিহত ৫১ জনের মধ্যে ২০ জন মোটরসাইকেল চালক ও আরোহী। অন্য যানবাহনের চেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যাই বেশি। গত ঈদযাত্রায় ৯টি সড়ক দুর্ঘটনায় আটজন নিহতের খবর দিয়েছে নিসচা।

প্রতিবেদনে সিলেটে সড়ক দুর্ঘটনার জন্য প্রধানত পাঁচটি কারণকে দায়ী করা হয়েছে। সেগুলো হচ্ছে চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব এবং সড়কের নির্মাণ ত্রুটি।

নিসচার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৭টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
৭৮ বার পড়া হয়েছে