ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
হবিগঞ্জে ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দুদকের মামলায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: মিয়া গোলাম পরওয়ার ‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখে গেছে’ ৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার প্রায় ৬২ হাজার শ্রমিক : সিপিডি প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে : আইনমন্ত্রী

হবিগঞ্জে ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জ শহরের চাঁদের হাসপাতালে ভুল চিকিৎসায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আহবায়ক, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। েসোমবার সন্ধ্যা ৬টার দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পুরো হাসপাতাল থেকে সটকে পরে নার্স ডাক্তারসহ সকল স্টাফরা।

গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চাঁদের হাসি হসপিটালের সামনে ভীড় জমতে শুরু করে সাংবাদিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও তার স্বজনসহ প্রশাসনের লোকজনের। এসময় ভূল চিকিৎসায় মৃত্যু হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে সকলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এদিকে- ভূল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে কি না তা জানতে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্য সদস্যরা হলেন- জেলা প্রশাসক, পুলিশ সুপার ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক। তদন্ত কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে- গত কয়েকদিন যাবত অসুস্থতা জনিত কারণে তিনি হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি ছিলেন। বিকেলে বেশি অসুস্থতাবোধ করলে তিনি চাদের হাসি হাসপাতালে প্রাইভেটভাবে চিকিৎসা নিতে যান। এসময় অপচিকিৎসার শিকার হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হুইপ জি কে গউছ, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, সিভিল সার্জন ডাঃ রত্নদীপ বিশ্বাস ও পুলিশ সুপার তারেক মাহমুদসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ চাদের হাসি হসপিটালে ছুটে যান এবং সেখানে গিয়ে স্বজনদের শান্তনা দেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের জানাযা হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে পানি সম্পদ প্রতিমন্ত্রীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন।

হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হুইপ জি কে গউছ বলেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ছিলেন জাতির শ্রেষ্ট সন্তান। তার মৃত্যুকে কেন্দ্র করে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করা কাম্য নয়। তিনি বলেন- যদি চিকিৎসায় কোন অবহেলা বা ভূল হয় সে জন্যে তদন্ত কমিটি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:৪৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
৪ বার পড়া হয়েছে