ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ বিএনপির কর্মসূচিতে বাজল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি সার্বভৌমত্ব শোভাযাত্রায় হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী ৭ নভেম্বর স্বাধীনতা রক্ষার দিন : রিজভী প্রয়োজনে টিকিট পাঠিয়ে দেব, তবু আসুন : তথ্য প্রতিমন্ত্রী যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী রাজধানীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

নিজস্ব সংবাদ :

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়া হয়েছে। শনিবার দুপুরে আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজকরা জানান, সম্প্রতি ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটির ১৭ দিন আগে পরীমনির সঙ্গে তাদের চুক্তি হয়েছিল।

তবে গণমাধ্যমকর্মীকে অসম্মান করার কারণে এবং চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের প্রতিবাদের মুখে আয়োজক কমিটি গণমাধ্যমকর্মীদের দাবির সমর্থন জানিয়ে এই ইভেন্ট থেকে পরীমনিকে বাদ দিয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে পরীমনি তার ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে খেখেন, দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।

তার ওয়াল থেকে পোস্টারটি নিয়ে জাতীয় পত্রিকার এক প্রতিবেদক লেখেন, ‘এই প্রোগ্রামের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি।

আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিযষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন। মুহূর্তেই বিষয়টি চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। ফলে আয়োজকরা পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

প্রতিবাদের মুখে আয়োজকরা অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে নায়িকা পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছেন। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে এই ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৩৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে