ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
তিন সিনেমায় অপুর প্রত্যাবর্তন ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২ ‘একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে’ বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ বিএনপির কর্মসূচিতে বাজল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি সার্বভৌমত্ব শোভাযাত্রায় হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী ৭ নভেম্বর স্বাধীনতা রক্ষার দিন : রিজভী প্রয়োজনে টিকিট পাঠিয়ে দেব, তবু আসুন : তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদ :

ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়ছর এলাকায় শাহ স মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাইদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে সাইদুর রহমান (২৪) এবং বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের ছেলে গিরিজ পাল (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান শ্বশুরবাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বড়ছর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন। এদিকে আরেক যাত্রী গিরিজ পালকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
১২ বার পড়া হয়েছে