ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: মিয়া গোলাম পরওয়ার ‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখে গেছে’ ৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার প্রায় ৬২ হাজার শ্রমিক : সিপিডি প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে : আইনমন্ত্রী ‘রাজনৈতিক টানাপোড়েন থাকলেও এগিয়ে যাবে দুই দেশের অর্থনীতি’ বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন জ্বালানি সংকটে সরকার দায়ী নয়, এটি প্রাকৃতিক : রিজভী

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব সংবাদ :

গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে সরকার কোনো গড়িমসি করলে ১১ দলীয় ঐক্য ও জামায়াতে ইসলামী কোনো ধরনের ছাড় দেবে না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে যে রায় দিয়েছে, তা বাস্তবায়নের চেয়ে এই মুহূর্তে বড় কোনো ইস্যু নেই। সংসদ ব্যর্থ হলে জনগণের কাছেই ফিরে যাবে জামায়াত।”

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। আইনমন্ত্রী গণভোটের চারটি বিষয়ের মধ্যে সাড়ে তিনটিতে একমত হলেও বাকি অর্ধেক ইস্যুতে আপত্তি করায় সংকট তৈরি হয়েছে। জনগণের ঐতিহাসিক রায় বাস্তবায়নে ‘তিল পরিমাণ ছাড়’ দেওয়া হবে না।”

জামায়াতের সংসদীয় ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “বিরোধীদল মানেই সরকারের সবকিছুর বিরোধিতা নয়। জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কাজে গঠনমূলক প্রতিবাদই ১১ দলীয় ঐক্যের নীতি। অতীতের সহিংস ও অস্থিতিশীল রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক ধারায় রাজনীতি করতে চান তারা।”

তবে সংসদে বিরোধীদলের সদস্যদের সঙ্গে ‘বিমাতাসুলভ আচরণ’ করা হচ্ছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। উন্নয়ন বরাদ্দ ও বণ্টন, সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ, আইন প্রণয়ন এবং জনগুরুত্বপূর্ণ নোটিশ গ্রহণের ক্ষেত্রে বিরোধীদলের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে বিদ্যুৎ-গ্যাস সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারের ব্যর্থতার বিষয়ও সম্পাদকদের সামনে তুলে ধরা হয়।

তিনি বলেন, “উপস্থিত সম্পাদকরা পরামর্শ দিয়েছেন, জনগণের দাবি আদায়ে রাজপথের কর্মসূচি প্রয়োজন হলেও তা যেন কোনোভাবেই পূর্বের মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস পথে না যায়।”

তারা দেশ ও জনগণের স্বার্থে জামায়াতকে শান্ত ও নিয়মতান্ত্রিক ধারায় অটল থাকার আহ্বান জানান।

সরকারের পক্ষ থেকে ১১ দলের লং মার্চ ও আন্দোলনের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, “যারা গণভোটের রায়কে দেশের প্রধান ইস্যু হিসেবে দেখছেন না, তাদের রাজনৈতিক বিশ্লেষণের ক্ষমতা নেই।”

তিনি অভিযোগ করেন, কেউ কেউ সরকারকে খুশি করতে ‘চাটুকারিতা’ করছেন।

এদিকে, গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের অধিকার আদায়ের দাবিতে ১১ দলীয় ঐক্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ ও গাড়িবহর যাত্রা করবে তারা। কর্মসূচির রুটে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত।

মতবিনিময় সভায় দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, সেক্রেটারি রেজাউল করিমসহ অন্যান্য নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
৪ বার পড়া হয়েছে