ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
প্রবাসফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক সরকারি টয়লেট নিয়ে বিএনপি নেতাদের বাণিজ্যের অভিযোগ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে দরিদ্র মানুষের ব্যাংকে আগুন কেন? ক্ষুব্ধ গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন রোমেলু লুকাকু ‘বেঁচে না-ও ফিরতে পারি’, চিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের চিঠি ইমরান খানের সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫ শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বড় পরিবর্তন আসতে পারে ফেসবুক-ইনস্টাগ্রামে

নিজস্ব সংবাদ :

শিশুদের মানসিক স্বাস্থ্য ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসহ ৩০টি অঙ্গরাজ্যের দায়ের করা একটি মামলার জুরি ট্রায়ালের মুখোমুখি হতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা। সোমবার (১৭ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে ওঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে বিচারক ইভন গনজালেস রজার্সের এজলাসে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। মামলায় মেটার বিরুদ্ধে ফেডারেল ও অঙ্গরাজ্যের শিশু সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ এনে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি জরিমানা দাবি করার পাশাপাশি প্ল্যাটফর্মগুলোর কার্যপদ্ধতিতে মৌলিক পরিবর্তনের দাবি জানানো হয়েছে।

মামলায় বাদিপক্ষ দাবি করেছে যে ইনস্টাগ্রাম ও ফেসবুকের বিভিন্ন অ্যালগরিদম এবং ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে, যা শিশু ও তরুণদের অ্যাপে দীর্ঘ সময় আটকে রেখে আসক্ত করে তোলে। অঙ্গরাজ্যগুলোর পক্ষ থেকে প্ল্যাটফর্মটিতে লাইক গণনা বন্ধ করা, ইনফিনিট স্ক্রোল বন্ধ করা, ভিডিওর স্বয়ংক্রিয় প্লেব্যাক রোধ করা, অবাস্তব ইমেজ ফিল্টার বাদ দেওয়া, একাধিক অ্যাকাউন্ট তৈরি নিষিদ্ধ করা এবং ইনস্টাগ্রাম স্টোরিজের মতো নির্দিষ্ট সময় পর মুছে যাওয়া কনটেন্ট বাতিলের দাবি জানানো হয়েছে। এছাড়া অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য অভিভাবকদের যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক করার আহ্বানও জানানো হয়েছে।

মেটা অবশ্য শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, তারা তরুণ ব্যবহারকারীদের সহায়তায় দীর্ঘকাল ধরে প্রতিশ্রুতিবদ্ধ এবং আদালতের শুনানিতে তারা তাদের অবস্থান প্রমাণ করবেন।

তবে সাম্প্রতিক সময়ে নিউ মেক্সিকোর একটি আদালত মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করার পাশাপাশি মেটাকে জনস্বার্থের জন্য ক্ষতিকর উপাদান হিসেবে অভিহিত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ৩০টি অঙ্গরাজ্যের এই যৌথ মামলায় মেটা হেরে গেলে যুক্তরাষ্ট্রে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের ধরনে বৈপ্লবিক ও স্থায়ী পরিবর্তন আসতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
৮৫ বার পড়া হয়েছে