ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
প্রবাসফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক সরকারি টয়লেট নিয়ে বিএনপি নেতাদের বাণিজ্যের অভিযোগ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে দরিদ্র মানুষের ব্যাংকে আগুন কেন? ক্ষুব্ধ গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন রোমেলু লুকাকু ‘বেঁচে না-ও ফিরতে পারি’, চিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের চিঠি ইমরান খানের সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫ শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন রোমেলু লুকাকু

নিজস্ব সংবাদ :

১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন রোমেলু লুকাকু

বেলজিয়াম জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফেনেরবাচের ফরোয়ার্ড রোমেলু লুকাকু। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবল ছাড়ার এই সিদ্ধান্ত জানান ৩৩ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার।

বিদায়বেলায় দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতিচারণা করে লুকাকু লেখেন, ‌‘১৬ বছর। এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমার যা কিছু ছিল, সবই উজাড় করে দিয়েছি। এই সময়ে সম্ভাব্য সব ধরনের আবেগের মধ্য দিয়ে আমি গিয়েছি।’

সতীর্থ ও কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি অসাধারণ সব সতীর্থের সঙ্গে খেলেছি, যাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব।

তাদের সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাকে সাহস জোগানো এবং দলের জন্য আমার ওপর আস্থা রাখার জন্য সব কোচকেও ধন্যবাদ। এটি ছিল চমৎকার একটি যাত্রা এবং আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।

ভক্তদের ভালোবাসার কথা স্মরণ করে লুকাকু আরো লেখেন, ‘আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য বেলজিয়ামের ভক্তদের ধন্যবাদ।

চারটি বিশ্বকাপ এবং তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। সেই মুহূর্তগুলো আমি কখনোই ভুলব না। এখানেই থামার সিদ্ধান্ত নিয়ে আমি মানসিকভাবে শান্তিতে আছি। সময়টা অসাধারণ ও উপভোগ্য ছিল। আমি কৃতজ্ঞ।
ধন্যবাদ।

বেলজিয়াম জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। দেশের জার্সিতে ১৩৪টি ম্যাচ খেলে তিনি ৯৫টি গোল করার পাশাপাশি ১৬টি গোলে সহায়তা (অ্যাসিস্ট) করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৩৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১৭ বার পড়া হয়েছে