ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
প্রবাসফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক সরকারি টয়লেট নিয়ে বিএনপি নেতাদের বাণিজ্যের অভিযোগ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে দরিদ্র মানুষের ব্যাংকে আগুন কেন? ক্ষুব্ধ গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন রোমেলু লুকাকু ‘বেঁচে না-ও ফিরতে পারি’, চিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের চিঠি ইমরান খানের সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫ শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫

নিজস্ব সংবাদ :

সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যের আবু কালব গ্রামে ড্রোন হামলায় ১৫ জন নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) চালানো পরপর দুটি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পুড়ে গেছে কয়েকটি বাড়ি।

স্থানীয় মানবাধিকার সংস্থা ‘কোরদোফান অবজারভেটরি’ এ তথ্য জানিয়েছে।

যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে এক প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে শিশু ও তার পরিবারের নয়জন সদস্য রয়েছেন। প্রথম হামলাটি চালানো হয় একটি জনসমাগমস্থলে, যেখানে শিশুরা ফুটবল খেলছিল। দ্বিতীয় হামলায় লক্ষ্যবস্তু করা হয় বসতবাড়ি।

এতে কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়।
সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে যুদ্ধ চলছে। পশ্চিম কোরদোফান এলাকায় সেনাবাহিনীর পাল্টা অভিযানের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।

ত্রাণকর্মীদের হিসাবে, এ যুদ্ধে দুই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ভয়াবহ দুর্ভিক্ষ ও বাস্তুচ্যুতির সংকট তৈরি হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ড্রোন হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। চলতি বছর শিশুদের হতাহতের দুই-তৃতীয়াংশের জন্যও দায়ী এসব হামলা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১৫ বার পড়া হয়েছে