ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
প্রবাসফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক সরকারি টয়লেট নিয়ে বিএনপি নেতাদের বাণিজ্যের অভিযোগ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে দরিদ্র মানুষের ব্যাংকে আগুন কেন? ক্ষুব্ধ গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন রোমেলু লুকাকু ‘বেঁচে না-ও ফিরতে পারি’, চিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের চিঠি ইমরান খানের সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫ শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারি টয়লেট নিয়ে বিএনপি নেতাদের বাণিজ্যের অভিযোগ

নিজস্ব সংবাদ :

সরকারি টয়লেট নিয়ে বিএনপি নেতাদের বাণিজ্যের অভিযোগ

বরিশালের গৌরনদীতে দরিদ্র পরিবারের জন্য বরাদ্দ সরকারি টুইন পিট ল্যাট্রিনের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রতিটি ল্যাট্রিনের জন্য সরকারি নির্ধারিত সহায়ক চাঁদা ৫ হাজার টাকা হলেও সুবিধাভোগীদের কাছ থেকে ৬ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলায় গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের আওতায় মোট ৫৯৫টি টুইন পিট ল্যাট্রিন বরাদ্দ রয়েছে। অভিযোগ রয়েছে, সরকারি দপ্তরের অনুমোদন ছাড়াই উপজেলার সাতটি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতারা তালিকা তৈরির কাজ করছেন। এ প্রক্রিয়ায় কয়েকজন নেতার সংশ্লিষ্টতার পাশাপাশি তাঁদের মাধ্যমে অর্থ সংগ্রহের অভিযোগও সামনে এসেছে।

অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রেক্ষিতে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম নিজের ফেসবুক অ্যাকাউন্টে সতর্কতামূলক পোস্ট দেন। সেখানে তিনি জানান, নির্মাণাধীন ইম্প্রুভড ল্যাট্রিনের জন্য নির্ধারিত সহায়ক চাঁদা ৫ হাজার টাকা। তালিকা চূড়ান্ত হওয়ার পর তা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। এর বাইরে কোনো সরকারি খরচ নেই।

ইউএনওর ওই পোস্টের মন্তব্যের ঘরেও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠে আসে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল জানান, তার কাছ থেকে ৭ হাজার টাকা নেওয়া হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন বিপ্লবের মন্তব্যে সরিকল ইউনিয়নে সাড়ে ৫ হাজার টাকা নেওয়ার তথ্য উঠে আসে।

উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ জানান, বার্থী ইউনিয়নে ৭ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া চাঁদশী ইউনিয়নে একজনের কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে খাঞ্জাপুর ইউনিয়নের প্রাথমিক তালিকায় নাম থাকা চারজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার টাকা করে নেওয়া হয়েছে।

হান্নান মীর নামে এক ব্যক্তি জানান, গৌরনদী বাসস্ট্যান্ডের একটি কার্যালয়ে তারসহ আরও তিনজনের ফরম ও টাকা জমা নেওয়া হয়েছে। ফরম দিয়েছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক সরদার। তবে তিনি নিজে টাকা নেননি বলে জানান হান্নান।

বার্থী ইউনিয়নের তালিকায় নাম থাকা পারুল বেগম জানান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর মাধ্যমে তিনি ল্যাট্রিনের জন্য নাম অন্তর্ভুক্ত করেন। তবে মিন্টু টাকা নেননি; গৌরনদী বাসস্ট্যান্ডে টাকা জমা নেওয়া হয়েছে। তালিকাভুক্ত আরও কয়েকজনও একই ধরনের তথ্য দিয়েছেন।

বাটাজোর ইউনিয়নের রেকসোনার স্বামী জানান, গৌরনদী বাসস্ট্যান্ডের আগৈলঝাড়া সড়কে বসে তাঁর কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হয়েছে। সাধারণত ৭ হাজার টাকার কম নেওয়া হয় না জানিয়ে তিনি বলেন, অনুরোধ করে এক হাজার টাকা কম দিয়েছেন। একই ইউনিয়নের তালিকাভুক্ত পারভীনের কাছ থেকে ৭ হাজার টাকা নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক সরদার বলেন, তারা ল্যাট্রিনের জন্য তালিকা দিয়েছেন, তবে কারও কাছ থেকে টাকা নেননি। তাঁর অভিযোগ, জসিম শরীফ ও আকবর নামের দুজন সরকারি নির্ধারিত ৫ হাজার টাকার পরিবর্তে ৭ হাজার টাকা করে নিয়েছেন। এ নিয়ে তিনি প্রতিবাদও করেছেন।

বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু বলেন, তার কাছে ৭০ জনের তালিকা চাওয়া হয়েছিল এবং তিনি তা জমা দিয়েছেন। তবে টাকা সংগ্রহ করেছেন আশোকাঠীর আকবর। তাঁর ভাষ্য, জনপ্রতি ৭ হাজার টাকা করে নেওয়া হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ প্যাদা ল্যাট্রিনের তালিকা তৈরির বিষয়টি স্বীকার করলেও অর্থ সংগ্রহের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি।

অভিযোগে উঠে আসা জসিম শরীফ উপজেলা যুবদলের পদবিহীন নেতা এবং উপজেলা বিএনপির সদস্য সচিবের ভাতিজা। অন্যদিকে মিজানুর রহমান আকবর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক।

এ বিষয়ে বক্তব্য জানতে জসিম শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি সালিশির কাজে ব্যস্ত থাকার কথা বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে আকবরও অর্থ নেওয়ার অভিযোগটি অস্বীকার করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১৬ বার পড়া হয়েছে