ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
প্রবাসফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক সরকারি টয়লেট নিয়ে বিএনপি নেতাদের বাণিজ্যের অভিযোগ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে দরিদ্র মানুষের ব্যাংকে আগুন কেন? ক্ষুব্ধ গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন রোমেলু লুকাকু ‘বেঁচে না-ও ফিরতে পারি’, চিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের চিঠি ইমরান খানের সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫ শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক

নিজস্ব সংবাদ :

আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক

আওয়ামী লীগের সময় নির্যাতনের বিচার পাননি, এখনো নির্যাতনের শিকার হচ্ছেন এবং বিচার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আব্দুল মালেক (৬৫)। এখন তিনি স্ত্রী রেহানা বেগম ও পূত্রবধূ মারজাহান আক্তার মিতুকে নিয়ে নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছেন। এ ঘটনায় তিনি লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী আব্দুল মালেক চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মোহাম্মদনগর এলাকার উত্তর পালের বাড়ির বাসিন্দা। তিনি পেশায় ঠিকাদার ছিলেন।

পরিবার নিয়ে নিরাপত্তাহীনতা থেকে বাঁচতে আব্দুল মালেক ১৪ নভেম্বর ৫ জনের নামে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে মোহাম্মদনগর এলাকার উত্তর পালের বাড়ির প্রতিবেশী মো. হোসেন, আবুল কালাম আজাদ, জাবেদ হোসেন, মো. হেলাল ও ছৈয়াল বাড়ির মো. রিপনের নাম উল্লেখ করা হয়।

অভিযোগে আব্দুল মালেক বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে ২০১৯ সালের এপ্রিলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার প্রবাসী ছেলে মো. রাসেলকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। একই বছরের রমজানের ঈদের দিন তাকে ও তার ছেলেকে হুমকি দেওয়া হয়। ২০২২ সালের ৯ মে তার ভাগিনা যুবদল নেতা লিটনকে কে-বা কাহারা বাসের মধ্যে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই তার ছেলে রাসেলকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অপপ্রচার চালান স্থানীয় হোসেন, আজাদ ও হারুনের স্ত্রী।

তিনি আরও বলেন, প্রায় ৬ মাস আগে অভিযুক্ত আজাদকে কে বা কাহারা টেঁটা মারে। ওই ঘটনায় আজাদ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ছেলে রাসেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কিন্তু এ ঘটনায় আমার ছেলে জড়িত নয়। এরপরও আজাদ আমার ছেলের বিরুদ্ধে এলাকায় অপপ্রচার চালাচ্ছে। অভিযুক্তরা আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। যদিও আজাদকে টেঁটা মারিয়েছে মোহন নামে এক যুবক। যা তিনি ভিডিও বক্তব্যে স্বীকার করেছেন।

অভিযোগ করে আব্দুল মালেক বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে একাধিকবার আমার ছেলেকে হত্যা চেষ্টা করা হয়। মামলা করে বিচার পাইনি। ওই সরকার পতনের পর এখন স্থানীয় কয়েকজন বিএনপি লোকজনসহ অভিযুক্তরা আমার ছেলেকে মারধর করেছে। এখন আবার অপপ্রচার চলাচ্ছে, হুমকি-ধমকি দিচ্ছে। এখনো বিচার চেয়ে বিচার পাচ্ছি না।

রাসেলের স্ত্রী মারজাহান আক্তার মিতু বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আমার স্বামীকে একাধিকবার হত্যাচেষ্টা করা হয়। এখন আমার স্বামী অষ্ট্রেলিয়ায় আছেন। এরমধ্যে আজাদ নামে একজন আমার স্বামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং আমার শ্বশুরকে হুমকি ধমকি দিচ্ছে। আমার শ্বশুর বৃদ্ধ মানুষ, বাড়িতে আমরা দুইজন মহিলা থাকি, আমরা খুবই নিরাপত্তাহীনতায় রয়েছি।

অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, আমার সঙ্গে মালেকদের জমি নিয়ে কোন বিরোধ নেই। মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে লোক দিয়ে তার ছেলে আমাকে টেঁটা মারিয়েছে।

ভিডিও বক্তব্যে মোহন নামে ওই যুবক বলেন, ‘আজাদকে ভয় দেখানোর উদ্দেশ্যে আমি ইউছুফকে দিয়ে টেঁটা মারিয়েছি। কিন্তু তাকে আহত করা হয়নি। এ ঘটনায় রাসেল জড়িত নয়’। এ ব্যাপারে বক্তব্য জানতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রবের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১৩ বার পড়া হয়েছে