ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
প্রবাসফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক সরকারি টয়লেট নিয়ে বিএনপি নেতাদের বাণিজ্যের অভিযোগ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে দরিদ্র মানুষের ব্যাংকে আগুন কেন? ক্ষুব্ধ গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন রোমেলু লুকাকু ‘বেঁচে না-ও ফিরতে পারি’, চিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের চিঠি ইমরান খানের সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫ শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

নিজস্ব সংবাদ :

সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রুমান।

আজ সোমবার দুপুরে তার মামা আনিসুর রহমান কালুর জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন। পরে নিজের ফেসবুক আইডিতে দল ছাড়ার বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানাজায় দেওয়া বক্তব্যে রবিউল ইসলাম রুমান জানান, তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে বিএনপি এবং দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। পারিবারিকভাবে ছোটবেলা থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক ও অপরাধপ্রবণতা কমবে বলে তিনি আশাবাদী হয়েছিলেন। কিন্তু ঝিনাইগাতীতে মাদকের বিস্তার ও পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড এখনও অব্যাহত রয়েছে।

মামার রাজনৈতিক অবদানের কথা উল্লেখ করে রুমান লেখেন, তার মামা আনিসুর রহমান কালু কাংশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। দলের কঠিন সময়ে সংসারের খরচের টাকা থেকেও তিনি দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করেছেন, এমনকি কারাবরণও করেছেন। অথচ জীবনের শেষ সময়ে তার খোঁজখবর নেওয়ার মতো মানুষের অভাব ছিল বলে অভিযোগ করেন রুমান।

তিনি আরও লেখেন, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি করা কিংবা কাউকে ছোট করা তার উদ্দেশ্য নয়। নিজের বিবেক, আত্মসম্মান ও ন্যায়ের পক্ষে অবস্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার কাছে রাজনীতির চেয়ে মানুষ, পদ-পদবির চেয়ে মানবিকতা এবং দলীয় পরিচয়ের চেয়ে ন্যায় ও সত্যের মূল্য বেশি।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন বলেন, এখন পর্যন্ত রবিউল ইসলাম রুমানের কোনো লিখিত পদত্যাগপত্র তিনি পাননি। দু-একজন নেতা চলে গেলে দলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১৩ বার পড়া হয়েছে