ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত পল্লী ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়: রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদ :

উন্নত পল্লী ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, উন্নত পল্লী ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। দেশের সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি হলো গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতি।আগামীকাল সোমবার দেশব্যাপী ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে রবিবার (৫ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে। এই বিপুল জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কিন্তু শহরকেন্দ্রিক উন্নয়ন ও সীমিত বিকেন্দ্রীকরণের কারণে গ্রামীণ অবকাঠামো ও উন্নয়নে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

তিনি বলেন, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে দিবসটি পালন করা হচ্ছে, যা অত্যন্ত আনন্দের বিষয়।’ এ উপলক্ষে তিনি দেশের পল্লী অঞ্চলের জনগণ এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মো. সাহাবুদ্দিন বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনে পল্লী উন্নয়নে দক্ষ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা বাস্তবায়ন অপরিহার্য।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে পল্লী উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিল এবং সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে আরো সম্পৃক্ত করবে এবং পল্লী উন্নয়নের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
১৯ বার পড়া হয়েছে