ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস নেপালে তুষারধসে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’ নেপালে বন্যা-ভূমিধস: ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ডাক বিভাগের নতুন সেবা, ১০ টাকায় পাঠানো যাবে পণ্য

নিজস্ব সংবাদ :

ডাক বিভাগের নতুন সেবা, ১০ টাকায় পাঠানো যাবে পণ্য

দেশের ই-কমার্স খাত ও সাধারণ গ্রাহকদের জন্য বাংলাদেশ ডাক বিভাগ চালু করেছে তাদের বিশেষায়িত পার্সেল পরিবহন সেবা ‘স্পিড পোস্ট’।

সাশ্রয়ী মূল্যের এই সেবায় গ্রাহকেরা প্রথম ১ কেজি ওজনের পার্সেল দেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবেন মাত্র ১০ টাকায়, এবং পরবর্তী প্রতি কেজির জন্য মাশুল লাগবে মাত্র ৫ টাকা। ঢাকায় ২৪ ঘণ্টা এবং ঢাকার বাইরে ৪৮ ঘণ্টার মধ্যে সবচেয়ে কম খরচে দ্রুততম সময়ে পণ্য পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে এ উদ্যোগ।

এ সেবাকে আরও গতিশীল করতে দেশব্যাপী প্রাথমিক পর্যায়ে ১১টি ফ্র্যাঞ্চাইজি মডেল পোস্ট অফিস এবং ই-কমার্স সহায়তার জন্য ১৪টি সর্বাধুনিক ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হচ্ছে। গ্রাহকদের সুবিধার্থে তারা একটি ডিজিটাল ‘ডাক মাশুল ক্যালকুলেটর’ চালু করেছে, যার মাধ্যমে পার্সেল পাঠানোর আগেই অনলাইনেই এর সঠিক খরচ হিসাব করা সম্ভব।

এ ছাড়া স্পিড পোস্টের সুবিধা হলো এর ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা, যার মাধ্যমে পণ্য বুকিং করার পর সেটি বর্তমানে কোথায় অবস্থান করছে, তা গ্রাহকেরা ঘরে বসেই পর্যবেক্ষণ করতে পারছেন। দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত ডাকঘরের সুবিশাল নেটওয়ার্ক ব্যবহার করে যে কোনো প্রত্যন্ত এলাকা থেকে এখন পণ্য বুকিং ও ডেলিভারি দেওয়া সহজতর হয়েছে।

নিকটস্থ নির্ধারিত ডাকঘরে পার্সেলটি নিয়ে আসার পর মাশুল পরিশোধ করলেই ট্র্যাকিং নম্বরসহ একটি অফিসিয়াল রসিদ দেওয়া হয়। এরপর ঢাকার ভেতরে মাত্র ২৪ ঘণ্টায় এবং ঢাকার বাইরে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে পার্সেলটি গন্তব্যে পৌঁছে যায়। রাজধানীর গ্রাহকেরা দ্রুত পার্সেল আদান-প্রদানের জন্য ঢাকা জিপিও, গুলশান, বনানী, মিরপুর, উত্তরা, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি ও ওয়ারীসহ গুরুত্বপূর্ণ ২১টি সাবপোস্ট অফিস ব্যবহার করতে পারছেন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
৪৬ বার পড়া হয়েছে