ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডাক বিভাগের নতুন সেবা, ১০ টাকায় পাঠানো যাবে পণ্য তীব্র তাপপ্রবাহে ইউরোপের তিন দেশে ৩,৭০০ জনের মৃত্যু ৩৭ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সিলেট, অস্বস্তিতে জনজীবন এবার বিতর্কিত ‘হাইড্রেশন ব্রেক’-এর পক্ষে কথা বললেন ব্রাজিলের কুনহা কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭ পরীক্ষার্থী ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সৌদিতে অনুমতি ছাড়া মাছ ধরার অপরাধে গ্রেফতার ছয় বাংলাদেশি

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ :

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়া নন্দরাম প্রামানিকপাড়ায় নুরনাহার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে নুরনাহার নিজ বাড়ির শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখেন। এ সময় বাড়ির বাইরে থাকা তাঁর ৫ বছর বয়সী ছেলে কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, গত তিন থেকে চার দিন ধরে নুরনাহারের সঙ্গে তাঁর শাশুড়ির পারিবারিক বিরোধ চলছিল। এলাকাবাসীর ধারণা, ওই বিরোধের জেরেই এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

নুরনাহার উপজেলার খলেয়া নন্দরাম প্রামানিকপাড়ার বাসিন্দা মনোয়ারুল ইসলামের স্ত্রী। তাঁদের সংসারে ৬ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। মায়ের এমন আকস্মিক মৃত্যুতে শিশুটিকে ঘিরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
১১ বার পড়া হয়েছে