ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক সিলেটে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর খামেনির বিদায়ী অনুষ্ঠানে থাকছে ১০০ দেশের প্রতিনিধি কোচের ওপর ক্ষোভ ঝেড়ে অবসরের ঘোষণা সেনেগাল মিডফিল্ডারের এইচএসসি পরিক্ষা: প্রথম দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ১১২৭ পরীক্ষার্থী রংপুরে এস এ পরিবহনের কুরিয়ার পার্সেলে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১ ‌‘দেশের মানুষকে রক্ষা করতে হলে আ.লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’ স্মল হিথ সুইমিং পুল ও পার্ক হাউস নিয়ে কমিউনিটি সভা: অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কোচের ওপর ক্ষোভ ঝেড়ে অবসরের ঘোষণা সেনেগাল মিডফিল্ডারের

নিজস্ব সংবাদ :

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল সেনেগাল। কিন্তু এরপর তারা তিন গোল খেয়ে বসে। ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয়ে সেনেগালকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলো পর্বে উঠেছে বেলজিয়াম।

হৃদয়বিদারক এই হারের পর সেনেগালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামনে এসেছে। কোচিং স্টাফের ওপর ক্ষোভ ঝেড়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাপে গেয়ে। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার সাফ জানিয়ে দিয়েছেন, পাপে থিয়াউয়ের নেতৃত্বাধীন কোচিং স্টাফ দায়িত্বে থাকলে তিনি আর কখনো দেশের হয়ে খেলবেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে পাপে গেয়ে লিখেছেন, ‘এই বিদায় নিয়ে আপনাদের কিছু কথা বলতে আমি আবারও ফিরে আসব। তবে আজ আমি ঘোষণা করছি যে বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকা অবস্থায় আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।’

ম্যাচের গল্পটা অবশ্য হতে পারত অন্য রকম। হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সেনেগালের হাতেই। মনে হচ্ছিল, অনায়াসেই পরের রাউন্ডে যাচ্ছে তারা। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা পাপে গেয়ে নিজেও টুর্নামেন্টে দুটি গোল করেছেন।

ম্যাচের ৬০ মিনিট পার হওয়ার কিছু পরেই কোচ পাপে থিয়াউ রক্ষণ সামলে লিড ধরে রাখার কৌশল নেন। তিনি পাপে গেয়েকে তুলে মাঠে নামান লামিনে কামারাকে। আর এটাই হয়তো কাল হয়ে দাঁড়ায়।

ম্যাচের শেষ চার মিনিটে বদলে যায় পুরো দৃশ্যপট। রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্সের গোলে অবিশ্বাস্যভাবে সমতায় ফেরে বেলজিয়াম। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আবারও হতাশ হতে হয় সেনেগালকে।

বক্সের ভেতর সেনেগালের বদলি খেলোয়াড় কামারার একটি ফাউল ভিএআরে ধরা পড়লে পেনাল্টি পায় বেলজিয়াম। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন টিলেমান্স।

দুই গোলে এগিয়ে থেকেও এমন পরাজয় যেমন মেনে নিতে পারেনি সেনেগালের সমর্থকরা, তেমনি মেনে নিতে পারেননি পাপে গেয়েও। কোচের কৌশল আর সিদ্ধান্তের ওপর এই মিডফিল্ডারের ক্ষোভ কতটা তীব্র, সেটা তার এই অভিমানেই স্পষ্ট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
১৬ বার পড়া হয়েছে