‘দেশের মানুষকে রক্ষা করতে হলে আ.লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, আওয়ামী-লীগের হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে, আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল।
এই দলকে নিষিদ্ধ করে মানুষের কাছ থেকে সরিয়ে রাখা যাবে না। এর আগেও আওয়ামী লীগের ওপর অনেক আঘাত এসেছে প্রত্যেকটি আঘাতের সমুচিত জবাব দিয়ে দিগুণ শক্তি নিয়ে আওয়ামী লীগ আবার মানুষের মাঝে ফিরে এসেছে। দেশের মানুষকে রক্ষা করতে হলে আওয়ামী-লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
২৭ জুন (শনিবার )বিকেলে কানাডার ডেনফোর্থের দলীয় কার্যালয়ে বাংলদেশ আওয়ামী-লীগের ৭৭তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন উপলক্ষে ভার্চুয়্যালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২৪ সালে ৫ইআগষ্টের পর থেকে বাংলাদেশে জঙ্গি শাসন চলছে।আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই।দিনে দুপুরে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। জয়বাংলা স্লোগান দিলে মানুষকে ঘর থেকে ধরে নিয়ে হত্যা করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্টা বার্ষিকীতে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করার অপরাধে তিনটি তাজা প্রান কেড়ে নিয়েছে সন্ত্রাসীরা। এখনো চারটি ছেলে নিখোঁজ। এই হত্যাকরীদের বিচারও একদিন বাংলার মাঠিতে হবে।
তিনি কানাডা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের সকল অন্যায় , অবিচার,হত্যা ,গুমের ঘটনা সাধারণ মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে তুলে ধরতে হবে। এজন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যে যার অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এদশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন, দেশবাসীকে উপহার দিয়েছিলেন একটি স্বাধীন দেশ। আমি এই দেশকে একটি দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছিলাম। এরা সব ধ্বংশ করে দিচ্ছে। দেশে চলছে মব রাজত্ব।। তিনি সকলকে ধৈর্য্য ধরার আহবান জানিয়ে বলেন সকল অপকর্মের বিচার এই বাংলার মাটিতে হবে, ইনশাল্লাহ। দেশে কেউ কথা বলতে পারছেনা, প্রতিদিন অসংখ্য নেতাকর্মীকে বিনা মামলায় আটক করা হচ্ছে, নেই মত প্রকাশের স্বাধীনতা।
অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফাকামালের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক ইমরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান,কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,প্রফেসর সাইদুল হক,সাবেক ভিসি ড.আউয়াল,সহসভাপতি জসিম চৌধুরী ,সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলামসহ নেতৃবৃন্দ।
আলোচনা সভাশেষে কেক কেটে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদপান করেন নেতৃবৃন্দ।










