ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ফেঞ্চুগঞ্জে হাওরে অবৈধ চায়না জালে মাছ শিকার, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি সিলেটে ট্রেনের টিকেটে ভয়াবহ কালোবাজারি, তদন্তে পিবিআই বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভে ধ্রুব রাঠী-প্রকাশ রাজ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন সোনালি মূর্তি বিদায়ী মেসিকে যে বার্তা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই : রাশেদ খান ‘শরীরটা ভালো না’- মৃত্যুর আগে বন্ধুকে নানা পাটেকারের মেসেজ

বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভে ধ্রুব রাঠী-প্রকাশ রাজ

নিজস্ব সংবাদ :

বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভে ধ্রুব রাঠী-প্রকাশ রাজ

ভারতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিতর্কের মধ্যে বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে বিক্ষোভ শুরু হয়েছে। আয়োজকদের দাবি, এটি ‘ভোট চুরি’র বিরুদ্ধে প্রতিবাদ।

বিক্ষোভস্থলে সিজেপি নেতাদের সঙ্গে উপস্থিত হন ধ্রুব রাঠী ও প্রকাশ রাজ। পরে এসআইআরের কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগসংক্রান্ত ভিডিও প্রমাণও প্রদর্শন করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে একটি ‘পিপলস ট্রাইব্যুনাল’ আয়োজনের কথা রয়েছে। সেখানে কর্ণাটকের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে নিজেদের উদ্বেগ তুলে ধরবেন। এরপর ‘চপ্পল প্রতিবাদ’ বা জুতা নিক্ষেপের কর্মসূচি আয়োজনের কথা রয়েছে।

বেঙ্গালুরুর ওই বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ রাজ বলেন, ‘তারা দেশের ভোটারদের অপমান করেছে। পাঁচ বছরে মাত্র একবারই এই রাজনীতিবিদরা আমাদের কাছে আবেদন নিয়ে আসেন। আর এখন আমাদের নিজেদের ভোটের জন্য আমাদেরকেই তাদের কার্যালয়ের সামনে ভিক্ষা করতে বাধ্য করা হচ্ছে।’

এর আগে গতকাল প্রকাশ রাজ ফ্রিডম পার্কে তার উপস্থিতির কথা ঘোষণা করার পর রাঠীও তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। জেএনইউ ছাত্রনেতা ঐশী ঘোষ, নেহা বোরা, সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অন্যান্য যুব ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও এতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সেদিন অভিজিৎ দীপকে ঘোষণা করেন, বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ‘আমাদের ভোট বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ (সেভ আওয়ার ভোটস, সেভ ডেমোক্রেসি) স্লোগানের অধীনে আয়োজিত বিক্ষোভে রাঠী এবং রাজ অংশগ্রহণ করবেন।

সিজেপি এবং এর মিত্র গোষ্ঠীগুলো দাবি জানিয়েছে, এসআইআর কার্যক্রমের সময় বাদ দেওয়া নামগুলোর সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং এসআইআর-পূর্ববর্তী ভোটার তালিকা বহাল রাখতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করেছেন। তারা এসআইআর-কেন্দ্রিক কার্যক্রমকে ‘ভোট চুরি’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
১২ বার পড়া হয়েছে