ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ফেঞ্চুগঞ্জে হাওরে অবৈধ চায়না জালে মাছ শিকার, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি সিলেটে ট্রেনের টিকেটে ভয়াবহ কালোবাজারি, তদন্তে পিবিআই বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভে ধ্রুব রাঠী-প্রকাশ রাজ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন সোনালি মূর্তি বিদায়ী মেসিকে যে বার্তা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই : রাশেদ খান ‘শরীরটা ভালো না’- মৃত্যুর আগে বন্ধুকে নানা পাটেকারের মেসেজ

বিদায়ী মেসিকে যে বার্তা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

নিজস্ব সংবাদ :

বিদায়ী মেসিকে যে বার্তা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে তাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কম গল্প হয়নি। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই ছিল মাঠের অন্যতম আকর্ষণ। তবে সেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আড়ালেও একে অন্যের প্রতি সম্মান কখনো কমেনি। মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের পর সেই শ্রদ্ধার কথাই আবারও জানালেন রোনালদো।

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ ছিল বেনিনের বিপক্ষে। বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-০ গোলে জেতে বিশ্বচ্যাম্পিয়নরা। বিদায়ী ম্যাচে নিজে একটি গোল করার পাশাপাশি আরও দুটি গোলে অবদান রাখেন মেসি।

ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক। জাতীয় দলের হয়ে দীর্ঘ যাত্রার ইতি টানার মুহূর্তে পরিবার, বন্ধু, সতীর্থ ও কোচদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। স্মরণ করেন আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও।

মেসির সেই পোস্টেই মন্তব্য করেন রোনালদো। সেখানে পর্তুগিজ তারকা লেখেন, ‘লিও, এত বছর ধরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছ এবং এমন একটি গল্প রেখে যাচ্ছ, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার জন্য তোমার প্রতি আমার পূর্ণ সম্মান। একটি আলিঙ্গন।’

রোনালদোর এই বার্তায় আবারও ফুটে উঠেছে দুই মহাতারকার পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। দীর্ঘ সময় ধরে ব্যালন ডি’অর, চ্যাম্পিয়নস লিগসহ ব্যক্তিগত ও দলীয় সাফল্যের দৌড়ে একে অন্যের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা। কিন্তু ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে একে অন্যের অর্জনের প্রতি সম্মানই যেন বেশি স্পষ্ট হয়ে উঠছে।

বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০৮তম ম্যাচ। আর্জেন্টিনার হয়ে তার গোলসংখ্যা এখন ১২৬, সঙ্গে রয়েছে ৭০টি অ্যাসিস্ট। জাতীয় দলের জার্সিতে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জয়ের মতো বড় অর্জন রয়েছে তার।

তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও এখনই পেশাদার ফুটবল ছাড়ছেন না ৩৯ বছর বয়সী মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
১২ বার পড়া হয়েছে