ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিলেটের কৃতি সন্তান রুহেল আহমেদ চৌধুরী
মহসিন হোসেন, লেস্টার, যুক্তরাজ্য: সিলেটের ওসমানীনগরের রুহেল আহমেদ চৌধুরীর নাম ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছে। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় ভূমিকার কারণে মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীদের মধ্যে তিনি পরিচিত মুখ বলে দাবি করেছেন তাঁর অনুসারীরা।
গত ৩ অক্টোবর রুহেল আহমেদ চৌধুরীর নেতৃত্বে ফার্মগেট থেকে বিজয় সরণী পর্যন্ত স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে বিশাল মিছিল বের হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শীর্ষ নেতৃত্ব গঠনে তৃণমূল ও রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়নের যে দাবি ওঠে, সেই প্রেক্ষাপটে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে তার নাম আলোচনায় এসেছে।
বিশেষ করে সিলেটের ওসমানীনগরের সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পৃক্ততার কারণে ওই অঞ্চলের বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যেও তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা রয়েছে।
তাঁর অনুসারীদের কেউ কেউ ওসমানীনগরের প্রবীণ বিএনপি নেতা ইলিয়াস আলীর রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে রুহেল আহমেদ চৌধুরীর কর্মকাণ্ডের তুলনা করছেন।




















