ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নগরের অভিযান চালিয়ে গ্রেপ্তার ৪৬

নিজস্ব সংবাদ :

সিলেটে নগরের অভিযান চালিয়ে গ্রেপ্তার ৪৬ সিলেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এসএমপি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ৪৬ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদকসংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছে। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের দেওয়া সাজা অনুযায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশের আওতায়ও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে ৯০টি নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট, ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ৩৮টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

এসএমপি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ৪৬ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদকসংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছে। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের দেওয়া সাজা অনুযায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশের আওতায়ও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে ৯০টি নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট, ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ৩৮টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
১২ বার পড়া হয়েছে