ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব সংবাদ :

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

অক্টোবর বিদায় নিলে এর দুই মাস পরই ক্যালেন্ডারের পাতা উল্টে শুরু হবে নতুন বছর। তবে এরমধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের চোখ ২০২৭ সালের দিনপঞ্জিকায়।

কবে নাগাদ আসন্ন পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে, আর কবেই বা পবিত্র ঈদুল ফিতর পালিত হবে—তা নিয়ে কৌতূহলের শেষ নেই। খবর গালফ নিউজ

জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ইতিমধ্যে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক গালফ নিউজ। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে— ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে ওই সময় নতুন চাঁদ দেখার ওপর রমজান শুরুর তারিখ চূড়ান্ত হবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। ওইদিন আকাশে চাঁদ দেখা গেলে সেদিন সন্ধ্যায় প্রথম তারাবিহ নামাজ আদায় করা হবে এবং রাতে সেহরি খেয়ে পরদিন সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে রোজা রাখা শুরু করবেন মুসলিমরা।

অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:২৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
১০ বার পড়া হয়েছে