ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার বাধ্য, রায়ে আইসিজে

নিজস্ব সংবাদ :

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার বাধ্য, রায়ে আইসিজে

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারে তাদের প্রত্যাবাসনের মধ্যে- যে কথাটি দীর্ঘদিন ধরে বলে আসছিল শরণার্থী নিয়ে চাপে থাকা বাংলাদেশ, তার অনুরণন ঘটল আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়েও।

জাতিসংঘের এই আদালত আজ বৃহস্পতিবার দেওয়া ঐতিহাসিক রায়ে এই মুসলিম জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যার জন্য মিয়ানমারকে দোষি সাব্যস্ত করে বলেছেন, উদ্বাস্তু রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ পুনর্বাসনের দায়িত্ব মিয়ানমার সরকারেরই।

মুসলিম দেশগুলোর জোট ওআইসির পৃষ্ঠপোষকতায় আফ্রিকার দেশ গাম্বিয়া করা মামলায় আজ রায়টি দেন নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালত। জেনোসাইডের জন্য কোনো রাষ্ট্রকে দোষি সাব্যস্ত করে এটাই আন্তর্জাতিক এই আদালতের প্রথম রায়।

সাত বছর ধরে চলা এই মামলার রায়ের মধ্য দিয়ে নিপীড়নের ন্যায়বিচার পেল মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। মিয়ানমার তাদের স্বীকার করতে না চাইলেও রায়ে তাদের মিয়ানমারের স্বতন্ত্র একটি জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি মিলেছে।

আইসিজের রায়ে নিপীড়িত রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের ক্ষতিপূরণ দিতেও বলা হয়েছে। সেই ক্ষতিপূরণের অর্থ কত হবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

রোহিঙ্গাদের বাস মিয়ানমারের রাখাইন প্রদেশে (পূর্ব নাম আরাকান)। বৌদ্ধপ্রধান দেশটিতে দীর্ঘকাল থেকে নিপীড়িত এই মুসলিম জনগোষ্ঠী। নিপীড়নের মুখে রোহিঙ্গাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নেওয়ার ইতিহাসও কম পুরোনো নয়।

বিভিন্ন সময়ে বাংলাদেশে আসা ৫ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাস করে আসছিল। তবে ২০১৭ সালের আগস্টে সীমান্তে নামে রোহিঙ্গা ঢল। একবারেই শরণার্থী বেড়ে যায় ৭ লাখের বেশি।

রোহিঙ্গা বিদ্রোহীদের একটি দল সেনা চৌকিতে আক্রমণ করার পর মিয়ানমারের জান্তা সরকারের বাহিনী ওই মাসে রাখাইনে শুরু করেছিল সাঁড়াশি অভিযান।

সামরিক বাহিনীর সেই অভিযানে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুণ্ঠনের অভিযোগ উঠেছিল তখনই। পরে জাতিসংঘে তদন্তে উঠে আসে, সেটা ছিল একটি জাতিগত দমন অভিযান। এর উদ্দেশ্য ছিল মিয়ানমারের মানচিত্র থেকে রোহিঙ্গাদের মুছে ফেলা।

আগের পাঁচ লাখের সঙ্গে তখন ৭ লাখ যুক্ত হয়ে বাংলাদেশের শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়ায় ১২ লাখ। এরপর নতুন শিশুর জন্ম এবং আরো কিছু রোহিঙ্গা চলে আসায় শরণার্থীর সংখ্যা এখন ১৩ লাখের বেশি।

রায়ে আদালতের প্রধান বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেছেন, মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত এখন রোহিঙ্গারা। তাদের নিজ আবাসস্থলে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারের সদস্যদের পুনর্মিলন নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে মিয়ানমারের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৭ বার পড়া হয়েছে