ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা নদীতে এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১০ হাজার টাকায়

নিজস্ব সংবাদ :

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়া একটি রাজা ইলিশ সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট মাছঘাটে মাছটি নিলামে তোলা হয়।

নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ ব্যবসায়ী মো. রিয়াজ ১০ হাজার ৫৫০ টাকায় ইলিশটি কিনে নেন। মাছটির ওজন দুই কেজি ৩০০ গ্রাম।
মতিরহাট মাছ ঘাটের সারু মিয়ার মৎস্য আড়তের আড়তদার মো. খোকন বলেন, ‘স্থানীয় জেলে মনু মাঝিসহ কয়েকজন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকৃতির রাজা ইলিশটি তাদের জালে ধরা পড়ে। পরে মাছটি তার আড়তে নিয়ে আসা হলে উপস্থিত ব্যবসায়ীদের অংশগ্রহণে নিলাম অনুষ্ঠিত হয়।

এতে সর্বোচ্চ দরতাদা হিসেবে মাছটি কিনে নেন রিয়াজ বেপারী।

মাছ ক্রেতা মো. রিয়াজ বেপারী বলেন, ‘বড় আকৃতির ইলিশের চাহিদা বেশি থাকায় নিলামে অংশ নিয়ে মাছটি কিনেছি। এটি বিক্রির জন্য চাঁদপুরে পাঠানো হবে। সেখানে বড় ইলিশের ভালো বাজার রয়েছে।

আশা করছি, প্রতি কেজি প্রায় ছয় হাজার টাকা দরে মাছটি বিক্রি করা যাবে।’

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য শাহা বলেন, ‘বর্তমানে মেঘনা নদীতে ইলিশের পরিমাণ তুলনামূলক কম। যে মাছ পাওয়া যাচ্ছে, তার বেশির ভাগই ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের। তাই বড় আকৃতির ইলিশের চাহিদা ও দাম দুটোই বেশি। তবে আগামী মাসে নদীতে ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
২ বার পড়া হয়েছে