ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, বহিষ্কার ছাত্রদল নেতা

নিজস্ব সংবাদ :

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার এক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে গিয়ে তদবির করার অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদল তাকে বহিষ্কার করে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ফয়সাল কবিরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নূর আলমকে (৪৫) নাশকতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাঁকে ছাড়িয়ে নিতে ব্রাহ্মণপাড়া থানার ওসির কক্ষে গিয়ে তদবির করেন বলে অভিযোগ ওঠে ফয়সাল কবির আখন্দের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পরই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে মঙ্গলবার রাতে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন সমকালকে বলেন, ওই যুবলীগ নেতাকে আটকের কারণ জানানো এবং তাঁকে ছেড়ে দেওয়া সম্ভব নয় বলে জানানোর পর ছাত্রদল নেতা ফয়সাল থানা থেকে বের হয়ে যান। তবে তিনি ওসিকে কোনো হুমকি দেননি।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁর সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে বহিষ্কৃত ফয়সাল কবির আখন্দের মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
৫ বার পড়া হয়েছে