ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামলীতে চলন্ত বাসে আগুন

নিজস্ব সংবাদ :

রাজধানীর শ্যামলীতে ‘ঠিকানা’ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে বাসটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা শিহাব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর এটি নাশকতা কি না, তা জানা যাবে।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেন, বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:৪৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
১৯ বার পড়া হয়েছে