ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি মৌলভীবাজারে দুই সীমান্ত দিয়ে ২০ জনকে পুশ ইনের চেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা ‘টাকা দিয়ে’ মুক্তি পেয়েছেন হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত দেশ ছেড়ে পালানোর পর তাদের রক্ততৃষ্ণা বেড়েছে: রিজভী গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিতের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ ইস্ট মিডল্যান্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে এক ঘণ্টার বিক্ষোভ

নিজস্ব সংবাদ :

সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে এক ঘণ্টার বিক্ষোভ

কুমিল্লা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকাল ১০টা থেকে এক ঘণ্টা মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ও কংশনগর থেকে দেবিদ্বার উপজেলা পর্যন্ত নয়টি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এ সময় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়; সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

পরে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষোভকারীরা সরে গেলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, “কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা এসে এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে, খুব দ্রুত মেরামত কাজ শুরু হবে। পরে তারা সড়ক থেকে উঠে গেলে বেলা ১১টা থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল আবার সচল হয়।”

তবে বিক্ষোভের সময় সড়কের যানজট ছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করনের জন্য প্রস্তাবিত হয়ে আছে। এছাড়া দীর্ঘদিন ধরে সড়কটিতে খানাখন্দ হলেও সেটি মেরামত করা হচ্ছে না। চরম ভোগান্তিতে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। মহাসড়ক সংলগ্ন এলাকাবাসী চায়, দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হোক।

দেবপুর এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সমাজকর্মী আনোয়ারুল আজিম ও হারুনুর রশিদ মেম্বারসহ অন্যান্যরা।

ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়ক সংকীর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মানুষের প্রাণহানি ও অঙ্গহানি হচ্ছে।

“তাই সড়কের নিরাপদ করতে দ্রুত মেরামত করা দরকার। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

দেবপুর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ভারত বাংলাদেশ যৌথ অর্থায়নে কুমিল্লা সিলেট মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার কাজ শুরু করার কথা ছিল। পরবর্তীতে গত ৫ অগাস্টের পর ভারত এই প্রকল্প থেকে তাদের সহায়তা উঠিয়ে নেয়, যে কারণে কাজটি স্থগিত হয়ে পড়ে।

কুমিল্লা সিলেট মহাসড়কে জমি অধিগ্রহণের কাজও শুরু করেও বন্ধ করতে হয়েছে। এখন এই প্রকল্পের জন্য নতুন দাতা খোঁজা হচ্ছে।

তিনি বলেন, “কুমিল্লা-সিলেট মহাসড়ক ছয় লাইনে উন্নীত করনের কাজ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। তবে সড়কটি মেরামতের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে বলে আমরা আশা করছি।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০১:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
২৭৫ বার পড়া হয়েছে