ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি মৌলভীবাজারে দুই সীমান্ত দিয়ে ২০ জনকে পুশ ইনের চেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা ‘টাকা দিয়ে’ মুক্তি পেয়েছেন হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত দেশ ছেড়ে পালানোর পর তাদের রক্ততৃষ্ণা বেড়েছে: রিজভী গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিতের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ ইস্ট মিডল্যান্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি

নিজস্ব সংবাদ :

গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি

গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে, আগামীতেও ভালো থাকবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জেলা সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

থানায় অগ্নিসংযোগের বিষয়ে আইজিপি বলেন, থানাগুলো জনগণের সেবার জন্য। জনগণ নিজেরাই যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কিভাবে সেবা দেবে? একটি এলাকায় লাখ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশের সংখ্যা সীমিত। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় হয়তো মাত্র ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

তাই আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের মানসিক ও সার্বিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

তিনি আরো বলেন, জনগণ যদি মনে করে এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে। সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে আইজিপি বলেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, এর আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, সেসব কর্মসূচির পরিণতি সবার জানা। এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি, যাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
১৭ বার পড়া হয়েছে