ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি মৌলভীবাজারে দুই সীমান্ত দিয়ে ২০ জনকে পুশ ইনের চেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা ‘টাকা দিয়ে’ মুক্তি পেয়েছেন হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত দেশ ছেড়ে পালানোর পর তাদের রক্ততৃষ্ণা বেড়েছে: রিজভী গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিতের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ ইস্ট মিডল্যান্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত

নিজস্ব সংবাদ :

হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত

রিমন হোসেন, সৌদি আরব: ইয়েমেনের হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দফতর অবস্থিত একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ৮০ তলাবিশিষ্ট পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) টাওয়ারে এ হামলার ঘটনা ঘটে। এতে ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার ভোরে রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, রিয়াদ লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করেছে দেশটির সামরিক বাহিনী। প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভবনটির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

৩৮৫ মিটার উচ্চতার পিআইএফ টাওয়ারটি রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের সবচেয়ে উঁচু ভবন। সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তর এবং তেলনির্ভরতা কমানোর উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে পরিচিত এই ভবন। এখানে দেশটির ৯০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদ ব্যবস্থাপনাকারী সার্বভৌম সম্পদ তহবিলের সদর দফতর অবস্থিত। তহবিলটির চেয়ারম্যান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এদিকে, ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাশাপাশি রিয়াদে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা।

২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনের সংঘাত অনেকটা স্তিমিত হয়ে এলেও গত গ্রীষ্মে নতুন করে লড়াই শুরু হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখের বেশি মানুষ।

অন্যদিকে, বৃহস্পতিবার রিয়াদে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৈঠকে দুই পক্ষের মধ্যে সামরিক সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:২৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
১২ বার পড়া হয়েছে