ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি মৌলভীবাজারে দুই সীমান্ত দিয়ে ২০ জনকে পুশ ইনের চেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা ‘টাকা দিয়ে’ মুক্তি পেয়েছেন হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত দেশ ছেড়ে পালানোর পর তাদের রক্ততৃষ্ণা বেড়েছে: রিজভী গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিতের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ ইস্ট মিডল্যান্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা ‘টাকা দিয়ে’ মুক্তি পেয়েছেন

নিজস্ব সংবাদ :

গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা ‘টাকা দিয়ে’ মুক্তি পেয়েছেন

ঢাকা থেকে বাগেরহাট ফেরার পথে গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা মনিরুল হক ফরাজি টাকা দিয়ে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন। তার দাবি, দেড় লাখ টাকা দিয়ে তিনি মুক্তি পান। এ ছাড়া অপহরণের পর তার কাছে থাকা ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেভিড ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন ও একটি আইফোন (১৭ প্রো) ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন মনিরুল।

গতকাল বৃহস্পতিবার ভোরে বাড়ি ফেরার পথে তাকে গাড়ি থেকে তাকে তুলে নেওয়া হয়। মুক্তি পেয়ে রাত ৯টার দিকে তিনি ঢাকার বাসায় ফিরে আসেন। মনিরুল হক ফরাজী বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী।

মনিরুল হক গণমাধ্যমে বলেন, ‘সব মিলিয়ে ওরা আমার কাছ থেকে দুই লাখ ১৭ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছে।’

তবে বিষয়টি নিয়েও এখনো আইনি কোনো পদক্ষেপ নেননি মনিরুল হক ফরাজি। তিনি বলেন, ‘বিষয়টি এখনো আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাইনি।’ ব্যক্তিগতভাবে অপহরণের সঙ্গে জড়িত কাউকে চেনেন না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার ভোররাতে খুলনা-মাওয়া মহাসড়কে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় মনিরুল হক ফরাজিকে ব্যক্তিগত গাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ছিলেন এবং হাসান নামের একজন গাড়ি চালাচ্ছিলেন। ঘটনার পর শেখ মঈন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা সড়ক অবরোধ করে রাখেন। ঘোনাপাড়া এলাকায় অস্ত্রধারী একটি দল তাদের আটক করে। তাদের কাছ থেকে মোবাইল, টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে দুজনকে ছেড়ে দেওয়া হয়।

আর মনিরুল হক ফরাজিকে তারা আটকে রাখে।

মনিরুল হক ফরাজি ছাড়া পেয়েছেন বলে জানতে পেরেছেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ‘মনিরুল এখন চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিষয়টি শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:২৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
১৬ বার পড়া হয়েছে