ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি মৌলভীবাজারে দুই সীমান্ত দিয়ে ২০ জনকে পুশ ইনের চেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা ‘টাকা দিয়ে’ মুক্তি পেয়েছেন হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত দেশ ছেড়ে পালানোর পর তাদের রক্ততৃষ্ণা বেড়েছে: রিজভী গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিতের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ ইস্ট মিডল্যান্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিতের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ

নিজস্ব সংবাদ :

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের রিপাবলিকান সদস্যরা। প্রস্তাবটি পাস হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে অথবা সামরিক অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য হতেন ট্রাম্প। প্রস্তাবটি প্রত্যাখ্যানের মধ্য দিয়ে ইরান যুদ্ধের প্রতি নিজেদের সমর্থন আবারও স্পষ্ট করেছেন রিপাবলিকানরা। অথচ সাম্প্রতিক নির্বাচনে দলটির পরাজয়ের পেছনে যুদ্ধবিরোধী জনমতের প্রভাব ছিল বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার সিনেটে প্রস্তাবটির পক্ষে ৪৮ এবং বিপক্ষে ৫১ ভোট পড়ে। দলীয় অবস্থানের ভিত্তিতেই অধিকাংশ সিনেটর ভোট দিয়েছেন। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদেও একই প্রস্তাব ২২০-২০৪ ভোটে পাস হয়েছিল।

১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশনের আওতায় প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। এতে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার কথা বলা হয়।

প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছেন তিন রিপাবলিকান সিনেটর—মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকাউস্কি এবং কেনটাকির র‍্যান্ড পল। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে শুধু পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন। তিনি ডেমোক্র্যাটিক পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। ইসরায়েল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিও তাঁর সমর্থন রয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে বক্তব্য দিচ্ছেন সিনেটর জন ফেটারম্যান। ২৯ জুলাই ২০২৬। [নাথান হাওয়ার্ড/রয়টার্স]

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগের সুযোগ সীমিত করতে কংগ্রেসে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবারের ভোটও সেই প্রচেষ্টার সর্বশেষ ঘটনা।

এর আগে গত জুনে একই ধরনের একটি প্রস্তাব সিনেটে পাস হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার আরও কয়েকটি উদ্যোগ ব্যর্থ হয়। বৃহস্পতিবারের প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার সুযোগ ছিল না; মূলত এর প্রতীকী গুরুত্বই ছিল।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে কংগ্রেসের অনুমোদন নেননি ট্রাম্প। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার একক ক্ষমতা কংগ্রেসের হাতে। এদিকে ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষ বাড়ছে—এমন একাধিক জরিপের তথ্যও সামনে এসেছে। মধ্যবর্তী নির্বাচনের পর প্রকাশিত রয়টার্স-ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের আইন পাসের পক্ষে। তাঁদের মধ্যে ডেমোক্র্যাটদের ৯৩ শতাংশ এবং রিপাবলিকানদের ৫১ শতাংশ এই অবস্থান সমর্থন করেছেন।

ইউগভের আরেকটি জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধের পক্ষে থাকা প্রার্থীদের সমর্থন করার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ৪৪ শতাংশ মার্কিন নাগরিক। বিপরীতে, যুদ্ধের পক্ষে থাকা প্রার্থীদের সমর্থনের সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন ১৩ শতাংশ।

যুদ্ধ বন্ধে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন। তিনি আইনপ্রণেতাদের প্রস্তাবটির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:২১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
১৮ বার পড়া হয়েছে