ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নির্বাচনের ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ডা. শফিকুর রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে: ডোনাল্ড ট্রাম্প রাজধানীর ৩ বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল অজিরা দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: দুদক দেশের এইচএসসি সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান: ববি হাজ্জাজ গণমাধ্যম খাতের সংস্কার জরুরি: গোলাম পরওয়ার

হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে: ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব সংবাদ :

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন এক সমঝোতার ফলে দুই দেশের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়ানো হচ্ছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার চালু করার সিদ্ধান্ত হয়।

তারপরই প্রণালিটি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিগুরুত্বপূর্ণ নৌরুট দিয়ে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিয়ে নিজের স্যোশাল প্ল্যাটফর্ম ‘ট্রুথসোশ্যালে’ এই তথ্য প্রকাশ করেন ট্রাম্প।

ট্রাম্প জানান, হরমুজে তেলবাহী জাহাজগুলো নিরাপদ ও সুরক্ষিত দক্ষিণাঞ্চলীয় রুট ব্যবহার করে চলাচল করেছে।

আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার খবরে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
১৫ বার পড়া হয়েছে