ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি মৌলভীবাজারে দুই সীমান্ত দিয়ে ২০ জনকে পুশ ইনের চেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা ‘টাকা দিয়ে’ মুক্তি পেয়েছেন হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত দেশ ছেড়ে পালানোর পর তাদের রক্ততৃষ্ণা বেড়েছে: রিজভী গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিতের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ ইস্ট মিডল্যান্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

রাজধানীর ৩ বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদ :

রাজধানীর দীর্ঘদিনের যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক তৃতীয় দফার সভায় তিনি এই নির্দেশ দেন।

বৈঠক শেষে ঢাকা মহানগরের দুই প্রশাসক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দীর্ঘদিন ধরেই ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনালকে অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই তীব্র সংকট দূর করতে নগরীর ভেতর থেকে এসব টার্মিনাল পর্যায়ক্রমে সরিয়ে ঢাকার বাইরে বা উপযুক্ত প্রান্তিক স্থানে স্থানান্তরের প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
৬০ বার পড়া হয়েছে