ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল অজিরা দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: দুদক দেশের এইচএসসি সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান: ববি হাজ্জাজ গণমাধ্যম খাতের সংস্কার জরুরি: গোলাম পরওয়ার ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার বিশ্বকাপ ড্র দিয়ে ব্রাজিলের হেক্সা মিশন শুরু ইংল্যান্ডের বার্মিংহামে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হবিগঞ্জে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ৩ গ্রাম

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব সংবাদ :

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট দূর করতে বেসরকারি খাতের ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রবিবার এ সহায়তা দেওয়া হয়।

এর আগে গত সপ্তাহে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে ইসলামী ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দেওয়া হলো ব্যাংকটিকে।

সম্প্রতি বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। তার নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে টানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

এই সংকটের মধ্যে বিপুলসংখ্যক গ্রাহক ব্যাংক থেকে তাদের আমানত তুলে নেন। ফলে তারল্য সংকট দেখা দেয় এবং অনেক গ্রাহককে চাহিদা অনুযায়ী অর্থ দিতে ব্যর্থ হয় ব্যাংকটি। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সিআরআরও রাখতে পারেনি।

সেই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাফা মুরশেদুল ইসলাম ইসলামী ব্যাংকে তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

সে সময় তিনি জানান, ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে এবং আমানতকারীদের টাকা তুলতে কোনো সমস্যা হবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
২২ বার পড়া হয়েছে