ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সিলেটে ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু: সিইসি ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা সংসদে বিরোধী দলের ওয়াকআউট রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান: শওকতুল ইসলাম আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত : স্পিকার জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালকে দীপু মনি নেপালে ভয়াবহ বন্যা-ধসে নিহতের সংখ্যা ছাড়াল ৩০০ নর্থহ্যাম্পটনশায়ারে ৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডসের প্রথম রোডশো অনুষ্ঠিত

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

নিজস্ব সংবাদ :

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি ‘এএন-৩২’ (AN-32) পরিবহন প্লেন বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে জোরহাট বিমানবাহিনী ঘাঁটির ভেতরেই এ দুর্ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটিতে থাকা বিমানবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন।

ভারতীয় বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেন। নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে আইএএফ।নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাবত, অগ্নিবীরবায়ু দানিশ আলম।

বিমানবাহিনী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আসামের জোরহাটে একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের (রুটিন সর্টি) অংশ হিসেবে ওড়ার পর অবতরণের সময় প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানঘাঁটির ভেতরেই এটি আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পরপর বিমানবাহিনীর জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলটি বর্তমানে কর্ডন করে রাখা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আমরা জোরহাটে বিমানবাহিনীর পরিবহন প্লেন দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছি। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
৪৭ বার পড়া হয়েছে