ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাধিতে যুবদলের শ্রদ্ধা

নিজস্ব সংবাদ :

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাধিতে যুবদলের শ্রদ্ধা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি।

আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে যুবদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর ও বিভিন্ন জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এটিই ছিল যুবদলের প্রথম বড় কর্মসূচি। এ উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে ব্যাপক নেতাকর্মীর সমাগম ঘটে। এ সময় বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
৫৫ বার পড়া হয়েছে