ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি মৌলভীবাজারে দুই সীমান্ত দিয়ে ২০ জনকে পুশ ইনের চেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা ‘টাকা দিয়ে’ মুক্তি পেয়েছেন হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত দেশ ছেড়ে পালানোর পর তাদের রক্ততৃষ্ণা বেড়েছে: রিজভী গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিতের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ ইস্ট মিডল্যান্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

এটা আগের ব্রাজিল দল নয় মন্তব্যের উত্তরে হাকিমি: ‘ব্রাজিল তো ব্রাজিলই’

নিজস্ব সংবাদ :

এটা আগের ব্রাজিল দল নয় মন্তব্যের উত্তরে হাকিমি: ‘ব্রাজিল তো ব্রাজিলই’

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে কাল ভোরে মাঠে নামছে টুর্নামেন্টের অন্যতম দাবীদার মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছিল মরক্কো।

তাদের সঙ্গে ২০২৩ সালে সর্বশেষ দেখায় প্রীতি ম্যাচে হেরেছে ব্রাজিল।

তবে ব্রাজিল দলের সাম্প্রতিক পরিসংখ্যান দেখে তাদেরকে পেছনের সারিতে রাখতে চান না মরোক্কান তারকা আশরাফ হাকিমি। ব্রাজিলের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই ব্রাজিলকে সম্মান করি। কেউ কেউ বলে, এটা আগের সেই ব্রাজিল নয়।

কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই। তারা আবেগপ্রবণ, ফুটবল ভালোবাসে এবং তাদের অসাধারণ গুণাবলি রয়েছে। তারা সত্যিই এই বিশ্বকাপ জিততে চায়। এদিকে ব্রাজিলের দায়িত্বে আছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

মরোক্কান অধিনায়ক হাকিমি মজার ছলে জানিয়েছেন, ‘আমি তাকে অনেক সম্মান করি। আমি তার সব বই পড়েছি। হয়তো এতে আমরা কিছুটা সুবিধা পাব। কারণ আমি তার সব গোপন রহস্য জানি।

এদিকে ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কিনিয়োসের সঙ্গে সম্পর্ক ভুলে থাকতে চান হাকিমি।

কেননা তারা একসঙ্গে পিএসজির রক্ষণ সামলে জিতেছেন টানা দুইটি চ্যাম্পিয়নস লিগ। তাই বন্ধুর সঙ্গে আপাতত সম্পর্ক বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তুলে রাখতে চান হাকিমি।
মজার ছলে তিনি জানান, ‘পিএসজিতে আমরা একসঙ্গে খেলি, হাসি-ঠাট্টা করি। তবে বিশ্বকাপের মাঠে আমরা সতীর্থ নই। অবশ্যই কথা হবে, কিন্তু আমরা দুজনই জিততে চাই। সেরা দলই জিতুক।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
৭৫ বার পড়া হয়েছে