ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানিকপুরে মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সাংবাদিক সোহাগ মিয়ার প্রতিবাদ ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত ইসলামী ব্যাংকে সরকার অবৈধ হস্তক্ষেপ করেনি: গভর্নর ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হতে পারে রবিবার ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রিতো আর নেই তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর যেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল বাজেট হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ সিবলীর সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের মতবিনিময়

মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানিকপুরে মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি

নিজস্ব সংবাদ :

মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানিকপুরে মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিক হিসেবে সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি ও মাদকবিরোধী বিষয়ে সংবাদ প্রকাশ করায় মাদক কারবারীদের রোষানালে পড়েন সাংবাদিক সোহাগ মিয়া। তাকে ইতিমধ্যে পুলিশ দিয়ে হয়রানির চেষ্টাও করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বিগ্ন সচেতন নাগরিক ও যুবসমাজ মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। তবে এ কর্মসূচির আয়োজক ও সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে রুনা বেগম নামে এক নারীর দায়ের করা একটি অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিতে শুক্রবার মানিকপুর গ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন আব্দুর রউফ, জামাল মিয়া, আজাদ সোবহান হৃদয়, ইমন মিয়া ও সুজন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন হাজী ফুল মিয়া সরদার, ফারুক মিয়া, রইছ মিয়া, ওয়ারিশ, ইমান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক গ্রামবাসী।

বক্তারা বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় থাকার কারণে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে নির্দোষ ব্যক্তিদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। তারা অভিযোগ করেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করা কিছু ব্যক্তি ও পরিবারকে উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু বানিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

স্থানীয়দের দাবি, সম্প্রতি একটি অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যেসব তথ্য প্রচার করা হচ্ছে, তার অনেকটাই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রকৃত ঘটনা আড়াল করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলেও তারা মনে করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সমাজে মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার ব্যক্তিদের মনোবল ভেঙে দিতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। তবে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সত্যকে আড়াল করা সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, একটি সভ্য সমাজে যেকোনো অভিযোগের বিচার হওয়া উচিত তথ্য-প্রমাণ ও নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে, গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার ভিত্তিতে নয়। তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং এর পেছনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
২১ বার পড়া হয়েছে