ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, পাটওয়ারী-সারজিসকে অবরুদ্ধ ফেঞ্চুগঞ্জের সেই স্কুলশিক্ষিকার পাশে ডা. মাহমুদা মিতু রাজধানীতে দেয়াল ধসে প্রাণ গেল দুইজনের, আহত অন্তত ৬ উন্নয়নের ছোঁয়া থেকে এখনও বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন লেস্টারের উদ্যোগে বর্ণাঢ্য সামার বাংলাদেশী ফেস্টিভ্যাল আয়োজন অবশেষে ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল বাড়ল বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সম্মানি ভাতা সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯২ ফেঞ্চুগঞ্জে ভিডিও ঘিরে বিতর্ক, সেই শিক্ষিকার পাশে সহকর্মীরা নতুন কুঁড়ি স্পোর্টস: বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সাংবাদিক সোহাগ মিয়ার প্রতিবাদ

নিজস্ব সংবাদ :

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সাংবাদিক সোহাগ মিয়ার প্রতিবাদ

দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিক হিসেবে সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি ও মাদকবিরোধী বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছেন সাংবাদিক মো. সোহাগ মিয়া। সম্প্রতি মাদকের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ ও লেখালেখির জেরে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ উত্থাপন করেছে বলে তিনি অভিযোগ করেছেন।

এক বিবৃতিতে মো. সোহাগ মিয়া এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “সত্য প্রকাশ ও জনস্বার্থে সাংবাদিকতা করাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে আমার পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু নিন্দনীয়ই নয়, স্বাধীন সাংবাদিকতার জন্যও হুমকিস্বরূপ।”

তিনি আরও বলেন, মাদকবিরোধী সংবাদ প্রকাশের কারণে সংশ্লিষ্ট অসাধু চক্র ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে আমার অবস্থান অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
৮৩ বার পড়া হয়েছে