ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অবশেষে ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল বাড়ল বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সম্মানি ভাতা সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯২ ফেঞ্চুগঞ্জে ভিডিও ঘিরে বিতর্ক, সেই শিক্ষিকার পাশে সহকর্মীরা নতুন কুঁড়ি স্পোর্টস: বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী ‘চ্যাম্পিয়ন হতে না পারাটা কষ্টের, আরো কিছুদিন যন্ত্রণাটা থাকবে’ ৮ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি পরীক্ষাব্যবস্থা সংস্কারে টাস্ক ফোর্স গঠন করলেন মোদি বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, সেটি বাস্তবায়ন করে: স্বেচ্ছাসেবক দলের সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

নিজস্ব সংবাদ :

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারানোর কীর্তি গড়ল বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে প্রতিপক্ষকে ৫ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এক ম্যাচ হাতে রেখে পাওয়া সিরিজ জয়ের ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। মিরপুরে বৃষ্টি আইনে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। শুরুতে ধাক্কা খেলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে দেননি সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে জয়ের গোড়াপত্তন করেন তারা। তবে ১২ রানের ব্যবধানে দুজনই ড্রেসিংরুমে ফেরেন। কাঁটায় কাঁটায় ৪২ রান করেন দুজনই। শুরুটা ভালো করলেও ২১ রানের বেশি করতে পারেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। অন্যদিকে প্রথম ওয়ানডের ম্যাচসেরা মোসাদ্দেক হোসেন সৈকত আজ ফেরেন ১৫ রানে। তাতে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষটায় আর কোনো বিপদ হতে দেননি তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়ে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়েন তারা। অধিনায়ক মিরাজ শেষটা করেন ছক্কা হাঁকিয়ে। তার ২২ রানের বিপরীতে ৪০ রানে অপরাজিত থাকেন হৃদয়। তাতে ৩৬ বল বাকি রেখে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। জয়ের অর্ধেক কাজ অবশ্য বোলাররাই সেরে রেখেছিলেন। বিশেষ করে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। দ্বিতীয় ওয়ানডে শুরু হতেই উইকেট বৃষ্টি নামিয়েছিলেন তারা। দুজনের পেস তোপে রানের খাতা খোলার আগেই ৩ ব্যাটার হারিয়ে বসে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত প্রতিপক্ষরা বৃষ্টি আইনে ১৯২ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে মারনাস লাবুশানে ও জাভিয়ের বার্টলেটের সৌজন্যে। সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়েন লাবুশানে-বার্টলেট। বার্টলেটের ৫২ রানের বিপরীতে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত থাকেন লাবুশানে। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন তাসকিন-মুস্তাফিজ। ২৭ রান খরচ করে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। এর আগে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে আগামী ১৪ জুন, মিরপুরেই।

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারানোর কীর্তি গড়ল বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে প্রতিপক্ষকে ৫ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

এক ম্যাচ হাতে রেখে পাওয়া সিরিজ জয়ের ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। মিরপুরে বৃষ্টি আইনে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ।

শুরুতে ধাক্কা খেলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে দেননি সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে জয়ের গোড়াপত্তন করেন তারা। তবে ১২ রানের ব্যবধানে দুজনই ড্রেসিংরুমে ফেরেন। কাঁটায় কাঁটায় ৪২ রান করেন দুজনই।
শুরুটা ভালো করলেও ২১ রানের বেশি করতে পারেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।

অন্যদিকে প্রথম ওয়ানডের ম্যাচসেরা মোসাদ্দেক হোসেন সৈকত আজ ফেরেন ১৫ রানে। তাতে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষটায় আর কোনো বিপদ হতে দেননি তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়ে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়েন তারা। অধিনায়ক মিরাজ শেষটা করেন ছক্কা হাঁকিয়ে।
তার ২২ রানের বিপরীতে ৪০ রানে অপরাজিত থাকেন হৃদয়। তাতে ৩৬ বল বাকি রেখে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।

জয়ের অর্ধেক কাজ অবশ্য বোলাররাই সেরে রেখেছিলেন। বিশেষ করে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। দ্বিতীয় ওয়ানডে শুরু হতেই উইকেট বৃষ্টি নামিয়েছিলেন তারা। দুজনের পেস তোপে রানের খাতা খোলার আগেই ৩ ব্যাটার হারিয়ে বসে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত প্রতিপক্ষরা বৃষ্টি আইনে ১৯২ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে মারনাস লাবুশানে ও জাভিয়ের বার্টলেটের সৌজন্যে।

সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়েন লাবুশানে-বার্টলেট। বার্টলেটের ৫২ রানের বিপরীতে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত থাকেন লাবুশানে। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন তাসকিন-মুস্তাফিজ। ২৭ রান খরচ করে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ।

এর আগে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে আগামী ১৪ জুন, মিরপুরেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
৪৬ বার পড়া হয়েছে