ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে খুনের ঘটনায় প্রতিপক্ষের বাড়িঘর লুট, মালামালসহ আটক ২

নিজস্ব সংবাদ :

সুনামগঞ্জের শাল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আব্দুল মন্নান নামের একজন নিহতের ঘটনায় প্রতিপক্ষের ৪০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। এ ঘটনায় লুটের মালামালসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার টাকা। আটককৃতরা হলেন, নিজগাঁও গ্রামের মানিক মিয়া (৪৫) ও তার ভাতিজা মনোয়ার হোসেন (২৭)। আটক মনোয়ার হোসেন সংঘর্ষে নিহত আব্দুল মন্নানের ছেলে এবং মানিক মিয়া তার আপন ভাই।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) দুপুরে পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার পুলিশ খালিয়াজুড়ি উপজেলার মরা নদীর পাড় থেকে লুট হওয়া বেশকিছু মালামালসহ ওই দুইজনকে আটক করে। পরে আটককৃত দুইজনকে শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে, একটি ধান মাড়াইয়ের (বোমা) মেশিন, দুটি ডিজেল ইঞ্জিন, মালামাল পরিবহনের সাতটি ট্রলির চাকা, দুটি টিউবওয়েল পাম্প ও একটি ট্রলির বডি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার টাকা।

জানা যায়, গত ৩১ অক্টোবর সকালে একটি পতিত জমি দখল বিরোধের জেরে নিজগাঁও গ্রামের আজব আলী ও রুপ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রুপ মিয়ার পক্ষের আব্দুল মান্নান (৬৫) নিহত হন। আহত হন উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন। সংঘর্ষে আব্দুল মান্নান নিহত হওয়ার পরপরই পুলিশের গ্রেপ্তারের ভয়ে বাড়ি ছেয়ে পালিয়ে যান আজব আলীর পক্ষের লোকজন। ওই দিন রাত থেকেই আজব আলীর পক্ষের প্রায় ৪০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে রুপ মিয়ার পক্ষের লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় গত ১৪ নভেম্বর আজব আলীর পক্ষের সেজু মিয়া বাদী হয়ে রুপ মিয়া ও তার ভাই রুবেল মিয়াসহ ৬১ জনের বিরুদ্ধে শাল্লা থানায় লুটপাটের মামলা দায়ের করেন। মামলায় প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।

তবে লুটপাটের অভিযোগ অস্বীকার করে রুপ মিয়া বলেন, আমাদের কেউ প্রতিপক্ষের বাড়িঘর লুটপাট করেনি। অন্যের জিনিসপত্র আনতে সবাইকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তারা নিজেরাই আত্মীয়স্বজনের মাধ্যমে মালামাল সরিয়ে আমাদের অভিযুক্ত করছে। পুলিশকে আমরা জানিয়েছি, যারাই এসবের সঙ্গে জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

আটগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান জানান, সংঘর্ষের পর রাতে নিজগাঁও গ্রামে লুটপাটের ঘটনা ঘটেছে, এটি সত্য। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। একটি বাড়ির বিশাল খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। অনেকেই তাকে জানিয়েছেন, ধান-চাল, পাওয়ার টিলার ও ইঞ্জিন লুট করে নিয়ে যাওয়া হয়েছে।

খালিয়াজুরী থানা এলাকা লুটের মালামাল উদ্ধার অভিযানে অংশ নেওয়া শাল্লা থানার এসআই শাহজাহান জানান, উদ্ধার হওয়া মালামাল পেয়ে মামলার বাদীপক্ষের লোকজন সন্তোষ প্রকাশ করেছেন। লুট হওয়া আরও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
১৩ বার পড়া হয়েছে