ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, মোতায়েন ৫৫ প্লাটুন বিজিবি

নিজস্ব সংবাদ :

গোপালগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, মোতায়েন ৫৫ প্লাটুন বিজিবি

কয়েক দিনের সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সড়কে ফিরেছে যানবাহন, বাড়ছে মানুষের চলাচল। তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে জেলায় বিজিবির মোট ৫৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে জেলা শহরের বিভিন্ন সড়কে রিকশা, ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। খুলেছে বাজারের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। বাজারগুলোতে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতিও। গত রাত থেকে নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

এদিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু হলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল ২২ নভেম্বর থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। গতকাল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর প্রধানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জের নিরাপত্তা জোরদারে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। এ নিয়ে জেলায় মোট ৫৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। নতুন মোতায়েন করা ২৬ প্লাটুন বিজিবি সদস্য আজ সন্ধ্যার মধ্যে গোপালগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে চলছে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি। কোনো পারিশ্রমিক ছাড়াই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাঁদের অংশগ্রহণে সমাধিসৌধ প্রাঙ্গণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

অংশগ্রহণকারীরা জানান, বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে যুক্ত হতে পেরে তাঁরা আনন্দিত ও গর্বিত। কোনো রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় বিবেচনা থেকে নয়, নিজেদের আগ্রহ ও ভালোবাসা থেকেই তাঁরা এ উদ্যোগে অংশ নিয়েছেন।

তাঁদের ভাষ্য, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও আনন্দঘন পরিবেশে কাজ করতে গিয়ে এক অন্য রকম অনুভূতি হচ্ছে। পুরো কর্মসূচিতে যেন ঈদের আমেজ বিরাজ করছে।

বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে স্বেচ্ছাশ্রমের এ উদ্যোগে সমাধিসৌধ প্রাঙ্গণজুড়ে তৈরি হয়েছে প্রাণবন্ত পরিবেশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
১৩ বার পড়া হয়েছে