ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসে ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল, বিপাকে দিনমজুর

নিজস্ব সংবাদ :

তিন মাসে ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল, বিপাকে দিনমজুর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের বাড়িতে তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের দিনমজুর মো. ইউনূস আলীর (৬০) দাবি, বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ব্যবহার করেন তিনি। পাশাপাশি চার্জ দেন ছোট একটি মিশুক গাড়ি।

সীমিত বিদ্যুৎ ব্যবহারের পরও অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে পরিবারটি।

বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে পল্লী বিদ্যুতের ৪৬৫ ইউনিটের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের জন্য ৯ হাজার ১৬০ টাকা ও নভেম্বরে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল করা হয়েছে ১৭ হাজার ৮৪৩ টাকা। তিন মাসে মোট ১ হাজার ৩৯৮ ইউনিটের বিপরীতে বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা।

ভুক্তভোগী ইউনূস আলী অভিযোগ করে বলেন, ‘আমার বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ব্যবহারের পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দিই। এরপরও প্রতি মাসে শত শত ইউনিট বিদ্যুৎ খরচ দেখানো হচ্ছে। এতো টাকা বিল দেখে একাধিকবার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে গিয়েও কোনো লাভ হয়নি। এজিএমের কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাইনি। উল্টো আমার সঙ্গে তারা দুর্ব্যবহার করেছেন। আমি গরিব মানুষ এতো টাকা কীভাবে দেবো চিন্তায় বাঁচিনা।’

প্রতিবেশী আমিনুল ইসলাম, আনিছুর রহমান ও আব্দুল জলিলসহ অনেকেই বলেন, ইউনুস আলী দিনমজুরি করে কোনো রকমে সংসার চালান। তার বাড়ি ভিটা আড়াই শতক জমিতে। সেখানেই ছয় সদস্যের পরিবার নিয়ে বসবাস করেন। তার পক্ষে ৫০ হাজার টাকা দেওয়া সম্ভব না।

ফুলবাড়ি সদর ইউনিয়নের আনিছুর রহমান নামে এক মিশুক গাড়িচালক বলেন, মিশুক অটো চার্জ দিলে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আসে। এর বেশি আসলে সেটা অস্বাভাবিক।

এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করতে হবে। আমরা প্রতি মাসে ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করি। কোনো মিটারে সমস্যা থাকলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
১৩ বার পড়া হয়েছে