ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

সিরিজ জিততে ১৯২ রান দরকার বাংলাদেশের

নিজস্ব সংবাদ :

মিরপুরে প্রায় দেড় ঘণ্টা পর থামল বৃষ্টি। সেখানে ইনিংসে বাকি অংশে আর ব্যাটিংয়ের সুযোগ পেল না অস্ট্রেলিয়া। এতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে জয়ের জন্য ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ। পাওয়ারপ্লে থাকবে ৯ ওভারের।

এর আগে শুরুর উইকেট ধস মারনাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেটের জুটি যখন অজিদের ভালো কিছুর আশা দেখাচ্ছিল সেখানেই জোড়া আঘাত হানে তাসকিন আহমেদ। তবে এর ওভার দুই বাদেই ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। এতে খেলা বন্ধ হবার আগে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ছিল ১৮৭ রান।

সিরিজের দ্বিতীয় ম্যাচ টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অজিরা। সেখানে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। সাইফ হাসানে পরিবর্তে একাদশে জায়গা মিলেছে সৌম্য সরকারের।

এদিকে মিরপুরে আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা যেন স্বপ্নের মতোই হয়েছিল বাংলাদেশের। দলীয় রানের খাতা খোলার আগেই শুরু তিন ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখান তাসকিন-মুস্তাফিজরা। পরে দলীয় ২৪ রানের মাথায় অজিদের উইকেটরক্ষক ব্যাটার ক্যারিকেও ফেরান মুস্তাফিজ।

ক্যামেরন গ্রিনকে নিয়ে শুরুর সেই চাপ সামলে এগোনোর বার্তা দেন সফরকারীদের অধিনায়ক জশ ইংলিশ। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি কেউই। এই দুজনকেই ফেরান স্পিনার তানভির ইসলাম। অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ তখন ৬ উইকেটে স্রেফ ৮১ রান।

সম্ভাবনা জেগেছিল দ্রুতই ইনিংস গুটিয়ে যাওয়ার। তবে লাবুশেন ও বার্টলেটের ফিফটিতে সেই শঙ্কা ছাপিয়ে যায় জশ ইংলিশের দল। ৭ম উইকেটে তাদের ১০৩ রানের জুটি থামে দলীয় ১৮৪ রানে। সেখানে বার্টলেট ৫২ রানে ফিরলেও ৫৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন লাবুশেন। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন তাসকিন ও মিরাজ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
৪২ বার পড়া হয়েছে